চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্তিকের বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 01, নভেম্বর 2025
in - সেমি লিড, পরিবেশ
A A
রাজধানীর জলাবদ্ধতা ও জলমগ্ন রাস্তা, বৃষ্টির কারণে জল জমে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কার্তিক মাসের মাঝামাঝি হঠাৎ বৃষ্টিতে শনিবার বিকেল থেকেই ঢাকার আকাশ ঢেকে যায় ঘন মেঘে। সন্ধ্যার আগ থেকে ঘোর অন্ধকার হয়ে শুরু হয় টানা বৃষ্টি, যার ফলে রাজধানীর নানা এলাকায় সৃষ্টি করে জলাবদ্ধতা ও যানজট।

শনিবার (১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বৃষ্টির পর রাজধানীর মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ইসিবি, কালশীসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। অনেক এলাকায় ধীরে ধীরে পানি নামতে শুরু করলেও সড়কে যানবাহনের গতি ছিল মন্থর।

রাজধানীর রাস্তায় জলাবদ্ধতা ও বৃষ্টির কারণে চলাচল ব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সন্ধ্যায় জানিয়েছে, আগামী ৬ ঘণ্টায় ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

Tags: কারওয়ান বাজারজলাবদ্ধতাবৃষ্টিযানবাহনহাতিরঝিল
Previous Post

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠকে যেযব বিষয় আলোচনা

Next Post

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

Next Post
সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, এনসিএল ক্রিকেটের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিএল ক্রিকেট: দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে তিন সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT