চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি লিগে খেলতে চেয়েছিলেন মেসি, অনুমতি দেয়নি সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 31, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি সাউদি লিগে খেলতে চেয়েছিলেন, তবে সরকার অনুমতি দেয়নি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও মেসি-রোনালদো দ্বৈরথ দেখার সুযোগ আসতে পারত। তাদের লড়াই একই মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। মরুর বুকে সেই সম্ভাবনা অবশ্য অঙ্কুরেই ভেস্তে গেছে। লিওনেল মেসির আগ্রহের বিষয়ে সাড়া দেয়নি সৌদি সরকার।

মেসির সৌদি প্রো লিগে খেলার আলোচনা ছিল অনেক আগে থেকেই। পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার আগে খবর ছড়িয়ে পড়ে, আর্জেন্টাইন মহাতারকা যোগ দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোদের লিগে। ফুটবল বিশ্বকে চমকে দিয়ে মেসি তখন যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে।

এবার নতুন করে আলোচনায় ফিরেছে সৌদি লিগে মেসির আসার কথা। সৌদি আরবের এক শীর্ষ ফুটবল কর্মকর্তা জানিয়েছেন, তারা মেসির সৌদি আরবের ক্লাবে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বিশ্বজয়ীকে প্রো লিগে খেলার ‘অনুমতি দেয়নি’ বলে দাবি করেছেন সেই কর্মকর্তা।

সৌদির ক্রীড়া মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বলেছেন, ২০২৬ বিশ্বকাপের আগে মেজর লিগ সকারে চার মাসের বিরতিতে ফিট থাকতে সৌদি আরবে খেলতে চেয়েছিলেন মেসি। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষের সঙ্গে মেসির এজেন্ট বিষয়টি নিয়ে যোগাযোগও করেছিলেন। এমএলএসের নিয়মিত মৌসুম অক্টোবরে শেষ হয়ে পরের বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়। এই সময়েই সৌদিতে খেলতে চেয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী।

এদিকে সৌদির মাহদ স্পোর্টস একাডেমির সিইও আবদুল্লাহ হাম্মাদ এক পডকাস্টে বলেছেন, ‘গত ক্লাব বিশ্বকাপের সময় মেসির এজেন্ট আমার সঙ্গে যোগাযোগ করে তাকে সৌদি আরবে খেলার প্রস্তাব দিয়েছিলেন। কারণ এমএলএসে তখর চার মাসের বিরতি ছিল। ফিট থেকে ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চেয়েছিলেন মেসি। ডেভিড বেকহ্যামের সময়েও এমন হয়েছিল। যখন তিনি লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে এসেছিলেন এবং এসি মিলানে খেলার সুযোগ পেয়েছিলেন।’

হাম্মাদ জানিয়েছেন, তিনি প্রস্তাবটি সৌদির ক্রীড়ামন্ত্রীকে জানিয়েছিলেন, কিন্তু সেটি প্রত্যাখ্যান করা হয়। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ‘সৌদি লিগ অন্যকোন টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করবে না।’

পডকাস্টে পরে হাম্মাদকে জিজ্ঞেস করা হয়, তবে কি সৌদি আরব মেসির প্রস্তাব নাকচ করে দিয়েছে? জবাব ছিল, ‘হ্যাঁ, এটাই বাস্তব।’

Tags: মিয়ামিমেসিরোনালদোলিড স্পোর্টসসৌদি আরব
Previous Post

‘দেলুপি’র ট্রেলারে রাজনীতি–ভালোবাসা–সংগ্রামের গল্প

Next Post

অ্যাঙ্গোলায় খেলতে পৌনে দুইশ কোটি নিচ্ছে আর্জেন্টিনা

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাঙ্গোলায় খেলতে পৌনে দুইশ কোটি নিচ্ছে আর্জেন্টিনা

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়করা মাঠে উপস্থিত, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৪ সিরিজ জয়ের পর ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT