চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া হচ্ছে: জি এম কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 23, অক্টোবর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জি এম কাদেরের সাক্ষাৎকারে গম্ভীর ও উদ্বিগ্ন মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, দেশকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া এ সরকারের এজেন্ডা বলে মনে হচ্ছে। দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অশান্তির জন্য নোবেল থাকলে তা এ সরকার পেতে পারে। জি এম কাদের আরও বলেন, সরকারের কাছে আবেদন, “আপনারা নিরপেক্ষ নন, আপনারা চলে যান। একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দেশকে দিন। যারা নিরপেক্ষ নির্বাচন দিবে।”

তিনি বলেন, প্রয়োজনে আমরা মাঠে নামবো। কিন্তু পাতানো খেলার নির্বাচন হতে দিবো না। যত দ্রুত সম্ভব এ সরকারকে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোন ভোট হবে না। আমাদের বাদ দিয়ে যে সংস্কার হতে যাচ্ছে তা হবে না। তিনি বলেন, বিগত নির্বাচনে যাদের ৫০ ভাগের বেশি ভোট ছিলো তাদের বাদ দিয়ে নির্বাচনের দিকে যাচ্ছে বর্তমান সরকার। এর ফলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। তিনি আরও বলেন, বর্তমান সরকার সামনের নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়। নির্বাচন নিয়ন্ত্রণের জন্য প্রশাসনিক কাঠামো করেছে সরকার।

তিনি জানান, একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। সংবিধানের বাইরে গনভোট হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

Tags: জাতীয় পার্টিজি এম কাদেরশামীম হায়দার পাটোয়ারী
Previous Post

মা হারালেন অভিনেত্রী শাওন

Next Post

সৌম্য-সাইফের উদ্বোধনী জুটি ১৭৬, বাংলাদেশ ২৯৬

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা উদ্বোধনী জুটিতে, সৌম্য-সাইফের ১৭৬ রান. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্য-সাইফের উদ্বোধনী জুটি ১৭৬, বাংলাদেশ ২৯৬

ইউক্রেনের জন্য রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে ঋণ দেবে ইইউ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেবে ইইউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT