চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ হাজার কোটির সম্পত্তি বণ্টন নিয়ে কাপুর পরিবারে অশান্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 14, অক্টোবর 2025
in বিনোদন
A A
একত্রে হাস্যোজ্জ্বল পরিবারের সদস্যরা, একটি আধুনিক অভ্যন্তরীণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি বাটোয়ারা নিয়ে অশান্তি এখন চরমে। শিল্পপতির সম্পত্তি কে পাবে, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আইনি জটিলতা।

সঞ্জয়ের স্ত্রী প্রিয়ার বিরুদ্ধে আদালতে আবেদন জানিয়েছিলেন কারিশমা-সঞ্জয়ের দুই ছেলে মেয়ে সামাইরা কাপুর এবং কিয়ান কাপুর। এবার বাবা সঞ্জয়ের তৈরি করে যাওয়া উইলে কিছু অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছেন কারিশমা-সঞ্জয়ের দুই ছেলে মেয়ে সামাইরা ও কিয়ান।

সামাইরা এবং কিয়ানের আইনজীবির সন্দেহ, প্রয়াত সঞ্জয়ের যে উইল প্রকাশ্যে এসেছে, সেটা জাল হতে পারে। কিয়ান এবং সামাইরার তরফে সঞ্জয়ের স্ত্রীর প্রিয়ার বিরুদ্ধে উইল সংক্রান্ত যে মামলা দায়ের করা হয়েছিল, সোমবার (১৩ অক্টোবর) দিল্লি হাইকোর্টে ছিল তার শুনানি। কিয়ান এবং সামাইরার আইনজীবী মহেশ জেঠমালানি আদালতে জানান, সঞ্জয়ের উইলটি পুরোপুরি জাল। কিয়ান এবং সামাইরাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে, তেমনই দাবি করেছেন আইনজীবী।

উইলটি জাল মনে হওয়ার সুস্পষ্ট ব্যাখ্যাও দিয়েছেন সামাইরা এবং কিয়ানের আইনজীবী। তার ব্যাখ্যা অনুযায়ী, উইলে সামাইরার ঠিকানা ভুল রয়েছে। উইলে সামাইরার যে ঠিকানা দেওয়া রয়েছে, সেটা আদতে কারিশমার অফিসের ঠিকানা। যে ভুল কোন ভাবেই সঞ্জয়ের পক্ষে করা সম্ভব নয় বলে জানিয়েছেন আইনজীবী মহেশ।

তার কথায়, ‘সঞ্জয়ের সঙ্গে তার প্রথম পক্ষের ছেলেমেয়ের সম্পর্ক খুবই ভালো ছিল। সঞ্জয় কখনও এই ভুল করতে পারেন না। তাছাড়া একজন বাবা তার সন্তানের ঠিকানা জানবেন না, সেটা কি হতে পারে?।’

শুধু সামাইরার ঠিকানাতেই ত্রুটি নয়, উইলে কিয়ানের নামের বানানও ভুল রয়েছে। এই ভুল সঞ্জয়ের নয়। ইচ্ছাকৃত ভাবে ষড়যন্ত্র করে জাল উইল তৈরি করা হয়েছে বলে আদালতে দাবি করেছেন আইনজীবী।

তার আরও দাবি, উইলে গয়না-সহ বেশ কিছু সম্পত্তির উল্লেখ নেই। যেটা হওয়ার কথা নয়। নাম না করে সঞ্জয়ের স্ত্রী প্রিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছেন সামাইরা এবং কিয়ানের আইনজীবী। তিনি বলেন, ‘আমি নিশ্চিত সঞ্জয় এমন ভুল করতেই পারেন না। তবে কে করেছেন, সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। সঞ্জয়ের উইল জাল করলে যে কার স্বার্থসিদ্ধি হতে পারে, সেটা এত দিনে সকলেই জেনে গিয়েছেন।’ –হিন্দুস্থান টাইমস

Tags: কারিশমা কাপুরসঞ্জয় কাপুরসম্পত্তি
Previous Post

ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

Next Post

রহস্যে মোড়ানো প্রেমকাহিনি ‘গ্যাড়াকল’!

Next Post
তিনজনের প্রেমের জটিলতা দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রহস্যে মোড়ানো প্রেমকাহিনি ‘গ্যাড়াকল’!

শিক্ষকদের লংমার্চে পুলিশি বাধা, সচিবালয় অভিমুখে রাস্তায় অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয় অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT