চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে উদ্বোধন হচ্ছে ‘আগ্রাসনবিরোধী ৮ স্তম্ভ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 07, অক্টোবর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আগ্রাসনবিরোধী ৮ স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে উদ্বোধন হতে যাচ্ছে ‘আগ্রাসনবিরোধী ৮ স্তম্ভ’।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় এই স্তম্ভের উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘৮ স্তম্ভ’-এর স্বপ্নদ্রষ্টা আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। উদ্বোধন করবেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।

২০২০ সালের ৭ অক্টোবর, আবরারের প্রথম মৃত্যুবার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো ‘আগ্রাসনবিরোধী ৮ স্তম্ভ’ নির্মাণ করা হয়। নেতৃত্ব দেন আখতার হোসেন। তবে নির্মাণের ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশে সেটি ভেঙে ফেলা হয়।

এ ঘটনার পর স্মৃতিস্তম্ভ নির্মাণের নেতৃত্ব দেওয়ায় আখতার হোসেন ছাত্রলীগের হামলা ও নির্যাতনের শিকার হন। স্তম্ভের ফলকে লেখা ছিল, ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’—যা আবরার ফাহাদের প্রিয় উক্তি ছিল এবং তিনি নিজের ফেসবুক প্রোফাইলেও ব্যবহার করতেন।

আখতার হোসেন বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই ছয় বছর আগে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শহীদ হন। সেই স্মৃতিকে ধারণ করেই আমরা স্থাপনাটির নাম দিয়েছি ‘আগ্রাসনবিরোধী ৮ স্তম্ভ’।’

তিনি আরও জানান, এই আটটি স্তম্ভ আটটি নীতির প্রতীক। যদি এই নীতিগুলো বাস্তবায়ন করা যায়, তবে একটি আগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

স্মরণসভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের কক্ষে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা আবরার ফাহাদকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে।

Tags: আবরার ফাহাদউদ্বোধনশাহাদাত বার্ষিকী
Previous Post

আসন্ন নির্বাচনে পরামর্শ বাস্তবায়নে ইসির সাথে নারী নেত্রীদের সংলাপ

Next Post

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ

Next Post
পুতিন ও নেতানিয়াহু ফোনে আলোচনা করছেন, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছে এনসিপি প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে এনসিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT