চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে মাইকিং করে যে বার্তা দিচ্ছে সেনাবাহিনী

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
3:58 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, অপরাধ, জনপদ, রাঙ্গামাটি
A A
রাঙ্গামাটিতে সেনাবাহিনী মাইকিং করে বার্তা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে রাঙ্গামাটিতে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা বা অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সকলকে সচেতন থাকতে এবং গুজবে কান না দিতে আহ্বান জানানো হয়েছে।

মাইকিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ির ঘটনার জেরে রাঙ্গামাটিতে কেউ যাতে বিভেদ সৃষ্টির চেষ্টা না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে শহরের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে হবে। আমরা সবাই মিলে রাঙ্গামাটিকে শান্তিপূর্ণ রাখব।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ জানান, রবিবার রাতে ‘জুম্ম ছাত্র জনতা’ নামের একটি গ্রুপ ফেসবুকে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিলেও রাঙ্গামাটিতে এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। সবাই মিলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি। অবরোধের ডাক কারা দিয়েছে তা খতিয়ে দেখতে প্রশাসন তৎপর রয়েছে।

রাঙ্গামাটির পুলিশ সুপার ডি. এস. এম. ফরহাদ হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। শহরের কোথাও কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সোমবার সকাল থেকে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং জনজীবনও স্বাভাবিকভাবে চলছে।

সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। এছাড়া সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Tags: গুজবসেনাবাহিনী
Previous Post

ভারতের ট্রফি বর্জন: দুদলের সাবেকরা যা বলছেন

Next Post

শোয়েবের ভুলে হাস্যরস, বিগ বির রসিকতা!

Next Post
শোয়েব ও বিগ বিরের হাস্যরসপূর্ণ মুহূর্ত, ক্রিকেট ও ক্রিকেটারদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শোয়েবের ভুলে হাস্যরস, বিগ বির রসিকতা!

টিসিবির সভা যেখানে কর্মকর্তারা নতুন পণ্য বিক্রির পরিকল্পনা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চা-লবন-সাবানসহ নতুন ৫ পণ্য বিক্রি করবে টিসিবি: বাণিজ্য উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT