চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2025
in কর্পোরেট নিউজ, শিক্ষা
A A
আইইউটি অ্যালামনাই নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এর ১৩-সদস্যের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার শপথ গ্রহণকালে সকল নবনির্বাচিত সদস্য প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, অ্যাসোসিয়েশনের মর্যাদা এবং আমাদের আলমা ম্যাটারের গৌরব বৃদ্ধি কল্পে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করব।

শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির আন্তরিক প্রচেষ্ঠা ও কার্যক্রমের প্রশংসা করে ধন্যবাদ জানিয়ে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আজিমউদ্দিন খান বলেন, আমরা একটি কমিউনিটি হিসেবে একে অপরের জন্য কাজ করতে ও সেবা দিতে আগ্রহী। পূর্বসূরীদের মতো নর্বনির্বাচিত কমিটি অ্যাসোশিয়েশনকে আরও সুসংগঠিত ও কাঠামোবদ্ধ করে তুলতে সর্বাত্তক প্রচেষ্টা চালাবেন।

অনুষ্ঠানে আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিনহাজ ফাহমি জানান, শিক্ষার্থী এবং অ্যালামনাইদের এক দশকেরও বেশি সময়ের বিশ্বাস ও আস্থা তাকে এই দায়িত্ব নিতে উদ্ধুদ্ধ করেছে। অ্যাসোসিয়েশনের সমৃদ্ধি ও উন্নয়নের যথাযথ দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে শপথ নেওয়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মোহাম্মদ হাসিবুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাজালাল হোসেন লিমন, কোষাধ্যক্ষ আসিফুর রহমান চৌধুরী, সংগঠনিক সম্পাদক শোয়াইব বিন নূর, সহকারী কোষাধ্যক্ষ মঞ্জুরুল হাসান বন্ধন, প্রকাশনা সম্পাদক দেওয়ান তারিকুল মান্নান, নির্বাহী সদস্য আদহাম আরিক রহমান, তাকিয়া মোশাররফ, সেগুফত আলম জারিফ, আরিফিন ইসলাম এবং মো. সাব্বির রহমান।

অনুষ্ঠানে কমিটির বিদায়ী সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক মইনুল মোমেন তাদের তিন বছরের সফল কার্যকাল স্মরণ করে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। এছাড়া, নির্বাচনী প্রক্রিয়া চলাকালে বিভিন্ন চ্যালেঞ্জ ও তা সফলভাবে মোকাবেলার অভিজ্ঞতা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার রেজওয়ানুল হক।

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান অভিভাবক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম নবনির্বাচিত কমিটির প্রতি তার প্রত্যাশা ব্যক্ত করে অ্যালামনাই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার আহবান জানান।

Tags: আইইউটিওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
Previous Post

রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম পৌঁছেছে কুতুবদিয়ায়

Next Post

‘খেলার মাঠে অপারেশন সিন্দুর’ মোদির সমালোচনায় কংগ্রেস নেতা

Next Post
ভারতীয় ক্রিকেটাররা জিতের উল্লাসে, মোদির সমালোচনায় কংগ্রেস নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘খেলার মাঠে অপারেশন সিন্দুর’ মোদির সমালোচনায় কংগ্রেস নেতা

ফুটবল মাঠে কোচের সঙ্গে খেলোয়াড়ের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চার ম্যাচেই বরখাস্ত বেনজেমাদের নতুন কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT