চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৃহৎ জনসমাগমের ছবি যেখানে প্রচুর মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দক্ষিণি সিনেমার সুপারস্টার-রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রায় ৩১ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে তিন শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।

ভারতের দ্য হিন্দুর প্রতিবেদনে জানা যায়, বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে এই সভায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিল। সমাবেশে ভিড়ের মধ্যে বেশ কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর শান্তিমালার বলেন, ‘‘এখন পর্যন্ত, সাতজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু মারা গেছে। আরও রোগী আসছে এবং অ্যাম্বুলেন্স এখনও আসছে। সম্পূর্ণ বিবরণ সংগ্রহ করতে আমাদের আরও সময় প্রয়োজন।’’

প্রতিবদেন বলা হয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’ (TVK)-এর সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান।

এদিকে, এ ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছেছেন।

মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

স্টালিন এক্স-এ দেওয়া তামিল ভাষার পোস্টে লিখেছেন, ‘করুর থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হওয়ার ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়।’

সম্প্রতি শোবিজ দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক থালাপাতি বিজয়। জানিয়েছিলেন, মুক্তির অপেক্ষায় থাকা ‘জন নায়ক’ সিনেমাই তার অভিনীত শেষ সিনেমা।

জানা যায়, বিজয় ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন। এ লক্ষ্যে গঠন করেছেন একটি রাজনৈতিক দল। অভিনয় ছাড়ার পর সেখানেই পুরোপুরি মনোযোগ দিতে চান বিজয়।

Tags: থালাপাতি বিজয়পদদলিত হয়ে মৃত্যু
Previous Post

বিসিবি নির্বাচন করতে নির্বাচক প্যানেল ছাড়লেন রাজ্জাক

Next Post

ভোজ্যতেলের বাজারে হচ্ছে কী?

Next Post
পেট্রোলিয়াম তেল বোতলসমূহ, খুচরা বিক্রেতা দোকানে প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোজ্যতেলের বাজারে হচ্ছে কী?

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে প্রবাসীদের নানা আয়োজনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT