চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু জয়ে ইতিহাস গড়লেন বাবর আলী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 পূর্বাহ্ন 26, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
উচ্চ পর্বত শিখরে একজন ব্যক্তি সূর্যোদয় দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো নতুন গৌরবের অধ্যায়। অতিরিক্ত অক্সিজেনের সহায়তা ছাড়াই বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (উচ্চতা ২৬ হাজার ৭৮১ ফুট) জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী।

শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) তিনি এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। এটি বাবর আলীর চতুর্থ আটহাজারি শৃঙ্গ জয়। এর আগে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, লোৎসে এবং অন্নপূর্ণা-১ জয় করেছিলেন। এই অর্জনের মাধ্যমে বাবর বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক সংখ্যক আটহাজারি শৃঙ্গ জয়ী পর্বতারোহী হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

এর আগে পর্বতারোহী এম এ মুহিত ৩টি আটহাজারি শৃঙ্গে মোট চারবার সামিট করেছিলেন। মানাসলু শৃঙ্গে বাবরের সঙ্গে ছিলেন তার দীর্ঘদিনের পর্বতারোহণ সঙ্গী বীরে তামাং। তাদের এই অভিযানকে বাংলাদেশের উচ্চ পর্বতারোহণে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, কারণ অক্সিজেন ছাড়া ৮ হাজার মিটার উঁচু শৃঙ্গ জয় করা বিশ্বের পর্বতারোহণ জগতে অত্যন্ত কঠিন ও বিরল অর্জন।

একই দিনে মানাসলু জয় করেছেন আরও এক বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ। শুক্রবার ভোর ৩টা ৪৫ মিনিটে তিনি শীর্ষে পৌঁছান। এর ফলে এক দিনের ব্যবধানে তিনজন বাংলাদেশি পর্বতারোহী মানাসলু শীর্ষ জয় করলেন, যা দেশের পর্বতারোহণ ইতিহাসে এক অনন্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, বাবর আলী ও তানভীর আহমেদ দুজনেই চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিকাল ড্রিমার্স’-এর সদস্য।

বাংলাদেশের পতাকা এবার বিশ্বের অষ্টম সর্বোচ্চ শৃঙ্গে উড়েছে অক্সিজেন ছাড়াই, যা দেশীয় পর্বতারোহণের সাহস, সক্ষমতা ও বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে।

Tags: অক্সিজেনবাবর আলী
Previous Post

ফিলিস্তিনের ওপর ইসরায়লি নজরদারির প্রযুক্তি ব্যবহার বন্ধ করলো মাইক্রোসফট

Next Post

জুবিনের মৃত্যু নিয়ে রহস্য, সঙ্গে থাকা ড্রামার গ্রেপ্তার

Next Post
দুই ব্যক্তি বসে আছেন, একজনের পোষাক হলুদ ও অন্যজনের বাদামী।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুবিনের মৃত্যু নিয়ে রহস্য, সঙ্গে থাকা ড্রামার গ্রেপ্তার

বাড়ির বাইরে পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন এক পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে জয়ার ‘ফেরেশতে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT