চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় সাংবাদিক বরখাস্ত: সম্প্রচার মাধ্যমকে দেড় লাখ ডলার জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অস্ট্রেলিয়ায় সাংবাদিক বরখাস্তের প্রতিবাদে নারী সাংবাদিকের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্টোয়েনেট লাটুফের বরখাস্ত করা জনসাধারণের ক্ষোভের ঝড় তুলেছে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি’র সাংবাদিক অ্যান্টোনেট লাতুফকে অন্যায়ভাবে বরখাস্ত করার দায়ে ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে দেশটির ফেডারেল কোর্ট।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার ২৪ সেপ্টেম্বর বিচারক ড্যারিল রাঙ্গিয়াহ এ আদেশ দেন। এর আগে জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি’র পক্ষ থেকে সাংবাদিক লাতুফকে ৭০ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। নতুন করে আরোপিত অর্থদণ্ডকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উল্লেখ করেছেন বিচারক।

২০২৩ সালের ডিসেম্বরে গাজা যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পরই সাংবাদিক লাতুফকে এবিসি রেডিও সিডনির ‘মর্নিং শো’ থেকে সরিয়ে দেওয়া হয়।
আদালতের ভাষ্য অনুযায়ী, বিষয়টি ছিল প্রো-ইসরায়েল লবিগ্রুপের চাপের ফল, এবং লাতুফের রাজনৈতিক মতাদর্শই তাকে চাকরিচ্যুত করার প্রধান কারণ।

ঘটনার সময় লাতুফ তার ইনস্টাগ্রাম স্টোরিতে হিউম্যান রাইটস ওয়াচের একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছিল। যদিও ইসরায়েল তা অস্বীকার করেছে, তবে আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে এ ধরনের অভিযোগে যথেষ্ট প্রমাণ রয়েছে।

সম্প্রচার মাধ্যম এবিসি আদালতে দাবি করে, কর্মীদের যুদ্ধ সংক্রান্ত পোস্ট না দিতে বলা হয়েছিল, কিন্তু বিচারক রাঙ্গিয়াহ বলেন, লাতুফকে এমন কোনো নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। বরং, কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই তাকে সম্ভাব্য নীতিমালা লঙ্ঘনের সন্দেহে বরখাস্ত করা হয়।

বিচারক বলেন, সম্প্রচার মাধ্যম এবিসি পরিকল্পিতভাবে একটি লবির চাপে পড়ে লাতুফকে বলি করেছে। কেবল ক্ষমা চেয়ে তারা দায় এড়াতে পারে না।

বিচারক রাঙ্গিয়াহ বলেন, এই ঘটনার ফলে লাতুফের পেশাগত ও ব্যক্তিগত জীবনে গুরুতর প্রভাব পড়েছে। জরিমানার অর্থ আগামী ২৮ দিনের মধ্যে লাতুফকে পরিশোধ করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

Tags: অস্ট্রেলিয়াজরিমানাবরখাস্ত
Previous Post

আগারগাঁওয়ে ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষে নিহত ১

Next Post

জেদ্দায় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো

Next Post
প্রেস ব্রিফিং জেদ্দায় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো, বাংলাদেশ কনস্যুলেটের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো

বিশিষ্ট ব্যক্তিরা এস্কেলেটর ব্যবহার করছেন, একটি ছবি যেখানে তারা উঠছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এস্কেলেটর বিকল ইস্যুতে ট্রাম্পের অভিযোগ অস্বীকার করল জাতিসংঘ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT