চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পুরস্কার জেতার পর রাষ্ট্রপতি ভবনে তিন বন্ধু!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
তিন বন্ধু রাষ্ট্রপতি ভবনে জাতীয় পুরস্কার গ্রহণের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতটি ছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্য একটি বড় রাত। কারণ এই রাতেই তিনি তার প্রথম জাতীয় পুরস্কার জিতেছেন। আর তারপরেই শাহরুখ তার ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী বিজয়ী রানী মুখার্জী এবং চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক করণ জোহরের সঙ্গে দিল্লীর রাষ্ট্রপতি ভবনে সেলিব্রেট করেন!

শাহরুখ, রানী ও করণ জোহর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতি ভবনে ডিনার করেন। খাবার উপভোগ করে এই মাইলফলক উদযাপন করেছেন। এটাকে মাইলফলক বলা হচ্ছে- কারণ বলিউডের আইকনিক ফিল্ম ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার সাথে জড়িত এই তিন জন! শুধু কাজল হলেই ষোলকলা পূর্ণ হতো!

শাহরুখ, করণ, রানীসহ অন্যান্য বলিউড তারকারা ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে দিল্লী গিয়েছেন। অভিনেতা ‘জওয়ান’ ছবিতে তার শক্তিশালী অভিনয়ের জন্য অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছেন। এটি সুপারস্টারের প্রথম জাতীয় পুরস্কার।

অন্যদিকে করণ তার ২০২৩ সালের সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-র জন্য সেরা জনপ্রিয় চলচ্চিত্র হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া রানী তার জাতীয় পুরস্কার পান, ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবির জন্য।

রাষ্ট্রপতি ভবনে তাদের ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় শাহরুখ ও করণ জোহরের মাঝে বসে আছেন রানী। শাহরুখ ও রানী দুজনের গায়েই কালো রঙের পোশাক, যদিও করণ জোহরকে দেখা গেল সাদায়। তারা সবাই একটি ‘রিজার্ভড’ টেবিলে বসে আছেন এবং চারপাশে অনেক লোক। আলোতে লালচে আভা রয়েছে এবং টেবিলের উপরে একটি ফুলের সেন্টারপিস দৃশ্যমান।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শাহরুখ খান, বিক্রান্ত ম্যাসি এবং রানী মুখার্জিকে জাতীয় পুরস্কার প্রদান করেন। এছাড়াও মালায়ালাম সুপারস্টার মোহনলালকে দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

চলচ্চিত্র নির্মাতা বিধু বিনোদ চোপড়া টুয়েলথ ফেলের জন্য সেরা সিনেমার পুরস্কার জিতেছেন। সুদীপ্ত সেন দ্য কেরালা স্টোরি-র জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। শাহরুখ এবং রানী দুজনেরই এটি প্রথম জাতীয় পুরস্কার, সেই সঙ্গে বিক্রান্তেরও। –হিন্দুস্তান টাইমস

Tags: বলিউড সুপারস্টাররানি মুখার্জিশাহরুখ খান
Previous Post

তাইওয়ানে সুপার টাইফুন রাগাসা’র আঘাতে নিহত ১৪

Next Post

‘বুমরাহ ঠিক কঠিন কাজটিই করছেন’

Next Post
ভারতীয় ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বুমরাহ ঠিক কঠিন কাজটিই করছেন’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনের মতো চলছে শাটডাউন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT