মৌলভীবাজারের কাউয়াদিঘী হাওরের জেলেরা রয়েছেন নানা সংকটে। একদিকে হাওরে মাছ কম, অন্যদিকে রয়েছে ইজারাদারদের মৎস্য আহরণে বাধা। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। মৎস্য বিভাগ জানায়, উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণে কোনো বাঁধা নেই। ইজারাদারদের বাধা দেওয়ারও আইনগত কোনো ভিত্তি নেই।








