চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে যুবককে জবাই করে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
নিহত যুবকের ছবি, টেকনাফে হত্যার ঘটনায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পূর্ব শত্রুতার জেরে ইমদাদ হোসেন (৪৭) নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় মৃত উমর সিদ্দিকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমদাদ একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। তিনি পানের দোকান চালাতেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিমেল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে মদপান নিয়ে ইমদাদ হোসেন ও আব্দুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে প্রথমে কুপিয়ে আহত করে, এরপর রাস্তায় ফেলে জবাই করে হত্যা করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় ইমদাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী জানান, ভোর পাঁচটার দিকে ইমদাদ হোসেনকে হাসপাতালে আনা হয়, তবে তার আগেই মৃত্যু হয়েছে।

নিহতের ছোট ভাই শামসু আলম অভিযোগ করে বলেন, জালিয়াপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে কামাল হোসেন ও নুরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহমান, মো. ইসমাইল, মো. শফিক, মো. হামিদ, সৈয়দ আলমসহ আরও কয়েকজন মিলে আমার ভাইকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

ওসি (তদন্ত) হিমেল রায় আরও জানান, স্থানীয়রা ঘটনার পর কামাল হোসেন নামে একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tags: কক্সবাজারটেকনাফযুবক হত্যা
Previous Post

মৃত্যুর আগে শেষ পোস্টে যা বলেছিলেন জুবিন

Next Post

মোহামেডানকে হারিয়ে আবারও চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন কিংস

Next Post
চ্যাম্পিয়ন কিংস ফুটবল দল ট্রফি নিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহামেডানকে হারিয়ে আবারও চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন কিংস

মির্জা ফখরুলের বক্তৃতা, বাংলাদেশের রাজনৈতিক নেতা, পত্রিকা ও সাংবাদিকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপ্লব সফল করতে সংগঠনকে মজবুত করতে হবে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT