চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে বসবাসকারী অভিবাসীদের দাবি আদায়ে বড় মানববন্ধন

হাফিজ আল আসাদ by হাফিজ আল আসাদ
12:26 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
পর্তুগালে বসবাসকারী অভিবাসীদের দাবি আদায়ের জন্য মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তাবিত নাগরিকত্ব আইন সংশোধন ও সহজ অভিবাসন নীতির দাবিতে পর্তুগালের রাজধানী লিসবনে কাজা দো বাংলাদেশসহ অভিবাসীদের ৫৭টি সংগঠন একযোগে সমাবেশ কর্মসূচির আয়োজন করে।

দেশটির জাতীয় সংসদের সামনে স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর ) দুপুর ২টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে যোগ দেয় পর্তুগালের বসবাস করা বাংলাদেশীদের আশার প্রদীপ, কাজা দো বাংলাদেশসহ প্রায় ৫৮টি সংগঠন।

সমাবেশের শুরুতেই বক্তব্য দেন সলিডারিটি ইমিগ্র্যান্টের প্রেসিডেন্ট টেমোটিও মাসেডো। তিনি বলেন, এই সরকারের নতুন আইন অভিবাসীদের জীবন ঝুঁকিতে ফেলেছে। নতুন আগত অভিবাসীরা তাদের মর্যাদা হারিয়েছে এবং পরবর্তীতে যারা পর্তুগালে আগমন করবেন তাদের জন্য একটি অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে।

তিনি আরও যোগ করেন, এই নতুন অভিবাসন পরিকল্পনায় মানবপাচার চক্র লাভবান হচ্ছে। অচিরেই এই নীতি পরিবর্তন করা উচিত। বর্তমান অভিবাসন অধিদপ্তর আইমাকে শক্তিশালী না করে স্বল্পমেয়াদী সমস্যা সমাধানের কাজ করছে। যা এখানে অবস্থানরত অভিবাসীদের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত করছে।

মেয়াদ উত্তীর্ণ রেসিডেন্ট কার্ড নবায়ন করতে না পারায় ভ্রমণ প্রতিবন্ধকতাসহ নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন অভিবাসীরা। অথচ এই ব্যাপারে অভিবাসন অধিদপ্তর আইমা তেমন কোন সাড়া দিচ্ছে না। নতুনরা এই অভিবাসন নীতি পরিবর্তনে কারণে অনেক প্রবাসী বাংলাদেশিও বিপাকে পড়েছেন।

মো. সিফাত নামে একজন প্রবাসীর সাথে তিনি কথা হলে তিনি জানান ভ্রমণ ভিসা নিয়ে পর্তুগাল এসেছিলাম সহজ অভিবাসন নীতির আশায়। কিন্তু সময় স্বল্পতার কারণে অভিবাসন অধিদপ্তরের নিকট আবেদন (আইমা এন্ট্রি) করতে পারেননি। বর্তমানে পুলিশি অভিযানে গ্রেপ্তারের ভয় এবং অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চরম শঙ্কার মধ্যে রয়েছেন।

চলতি বছরের ৩ জুন হঠাৎ করে অভিবাসীদের সহজ শর্তে নিয়মিত হওয়ার আইন ৮৮ এবং ৮৯-এ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দেশটিতে অবস্থানরত অভিবাসীরা চরম বিপাকে পড়েছেন। তাছাড়া, সরকারের কঠোর অভিবাসন নীতি অভিবাসীদের জন্য অমানবিক বা বৈষম্যস্বরূপ বলে উল্লেখ করেছে অভিবাসীদের সংগঠনগুলো।

অভিবাসীদের সংগঠনগুলো গত ১৩ জুনের পর থেকে সরকারের এই কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে সংসদের সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে অভিবাসীদের যৌক্তিক দাবি আদায় নিয়ে বৈঠক করে আসছেন। সকল বাম দলগুলোও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

সমাবেশের শেষে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো জানান অচিরেই সহজ নাগরিকত্ব আইন পাস করা না হলে সামনে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে প্রবাসীদের নিয়ে ।

Tags: পর্তুগালমানববন্ধনলিসবন
Previous Post

নরসিংদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫

Next Post

ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান

Next Post
বাংলাদেশের ইলিশ মাছের ছবি, রপ্তানি অনুমোদন সংক্রান্ত খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ও ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের সঙ্গে বিচ্ছেদের মাশুল, বলিউড ‘একঘরে’ করেছিল ঐশ্বরিয়াকে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT