চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার ছবি, বাংলাদেশি ব্যক্তি, পেশাদার পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন। সেখানে তিনি ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন।

বুধবার ১৭ সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন। তার বক্তব্যে বাংলাদেশে সম্প্রতি সংঘটিত রাজনৈতিক সংস্কার, আগামী জাতীয় নির্বাচন, এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

তৌহিদ হোসেন বলেন, সরকারের অগ্রাধিকার এখন সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন এবং অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন। এই প্রেক্ষাপটে জাতিসংঘের মঞ্চে আমাদের সংস্কার কার্যক্রম ও গণতান্ত্রিক রূপান্তর তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার বক্তব্যে আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকা, বিশ্বব্যাপী সংঘাত ও সংকট, রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু ন্যায্যতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে চ্যালেঞ্জ, অভিবাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত প্রভাবের মতো বৈশ্বিক বিষয়সমূহও উঠে আসবে। ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়েও শান্তির আহ্বান জানানো হবে।

এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মতো একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি আমাদের কূটনৈতিক প্রচেষ্টার বড় সাফল্য।

এই সভাকে সফল করতে গত মাসে কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠী ও আন্তর্জাতিক অংশীদারদের অংশগ্রহণে প্রথমবারের মতো একটি সংলাপ আয়োজন করা হয়েছিল বলেও জানান তিনি।

এছাড়াও, এবারের অধিবেশনে বিশ্ব যুব কর্মসূচির ৩০ বছর এবং ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক জাতিসংঘ রেজ্যুলুশনের ২৫ বছর পূর্তি উদযাপিত হবে। এসব আয়োজনে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশ নেবে।

নিউইয়র্ক সফরে ড. ইউনূস জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনায় অংশগ্রহণ করবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, চূড়ান্ত সময়সূচি অনুযায়ী বৈঠকের তালিকায় পরিবর্তন আসতে পারে।

Tags: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনড. মুহাম্মদ ইউনূসনিউইয়র্কপ্রধান উপদেষ্টাযুক্তরাষ্ট্র
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ, আটক ১১

Next Post

ক্ষমা চেয়েছেন পাইক্রফট, দাবি পিসিবির

Next Post
ক্রিকেট মাঠে কোচের গভীর চিন্তা ও মনোভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমা চেয়েছেন পাইক্রফট, দাবি পিসিবির

বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT