চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরী ও তরুণীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠান

জাহিদ রহমান by জাহিদ রহমান
5:00 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2025
in স্বাস্থ্য
A A
কিশোরী ও তরুণীদের জন্য প্রজনন স্বাস্থ্য সচেতনতামূলক র‌্যালি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজধানীর ইডেন মহিলা কলেজে কিশোরী ও তরুণীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য এবং জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান উপলক্ষ্যে অর্ধদিবসব্যাপী এক স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠান উপলক্ষে সকালে ইডেন কলেজের শিক্ষক, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং ইডেন কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বাদ্যের তালে তালে র‌্যালিটি ইডেন কলেজের ঐতিহ্যবাহী পুকুর পাড় ঘুরে মুল ফটকে এসে শেষ হয়।

র‌্যালি শেষে কলেজের অডিটরিয়ামে ‘এওয়ারনেস অফ ইয়ুথ এন্ড এডোলোসেন্ট হেলথ এন্ড প্রিভেনশন অফ সার্ভিক্যাল ক্যান্সার’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে টিকাদান কর্মসূচি ও স্বাস্থ্যঘর উদ্বোধন এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। ইডেন মহিলা কলেজ এবং আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইয়াহা ফাউন্ডেশন যৌথভাবে সচেতনতামূলক এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটির
সায়েন্টিফিক পার্টনার ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অবস্টেট্রিকস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান, দেশের প্রখ্যাত গাইনি চিকিৎসক এবং প্রজন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সেহেরীন এফ. সিদ্দিকা। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনে অধ্যাপক ডা. সেহেরীন এফ. সিদ্দিকা বলেন, দেশের বিপুল সংখ্যক কিশোরী, তরুণীদের স্বাস্থ্য সুরক্ষা দরকার। একারণে
কিশোরী স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং সুষম খাদ্যের ওপর জোর দিতে হবে। প্রাণবন্ত উপস্থাপনায় তিনি কলেজের শিক্ষার্থীর সুস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের প্রশ্ন করেন।

তিনি বলেন, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, নারী শক্তিকে জোরদার করার জন্য সচেতনতার বিকল্প নেই। তাই প্রতিটি মেয়েকে সচেতন হবে। জীবনের জন্য যা যা ক্ষতিকর তা পরিহার করতে হবে। কী-নোট উপস্থাপনায় তিনি আরও বলেন, বাংলাদেশে ৫ কোটি নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে আছে। প্রতিবছর এই ক্যান্সারে ১০ হাজার নারী মারা যায়। ভ্যাকসিন নেওয়ার মধ্যে দিয়ে এই মৃত্যু ও ঝুঁকি পরিহার করা সম্ভব। সবাইকে এ বিষয়ে তাই সচেতন হতে হবে। অনুষ্ঠানের চেয়ারপার্সন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শামসুন নাহার বলেন, এ ধরনের আয়োজনের মধ্যে দিয়ে মেয়েদের নিজের স্বাস্থ্য সম্পর্কে গভীরভাবে জানা ও তা সুরক্ষার পথ তৈরি হবে। রাষ্ট্রকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইয়াহা ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ডা. মো. আবিদ হোসেন মোল্লা, ভাইস প্রেসিডেন্ট ডাক্তার সায়রা তাসনিম, ইডেন মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর খালিদা ইয়াসমিন, ইডেন মহিলা কলেজের টিচার্স কাউন্সিল অব দ্য কলেজ প্রফেসর মাহফিল আরা বেগম, পুষ্টিবিদ ডাক্তার শামসুন্নাহার নাহিদ এবং মেরি স্টোপস বাংলাদেশের এডভোকেসি লিড মনজুন নাহার। ইনসেপ্টার পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
এসিস্ট্যান্ট সেলস মানেজার শহীদুল ইসলাম এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হোমায়রা ফাতেমা অনন্যা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক রীতা হালদার।

অনুষ্ঠান উপলক্ষ্যে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস জরায়ুমুখ ক্যান্সার বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ফেস্টুন, ব্যানার দিয়ে সাজানো হয়। এখানে উল্লেখ্য যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ইনসেপ্টা প্রমবারের মতো প্যাপিলোভ্যাক্স্ ৩৯ নামে ভ্যাকসিন তৈরি করে আসছে। ৯-৪৫ বছর বয়সের সকল নারী এই ভ্যাকসিনটি নিয়ে জরায়ুমুখ ক্যান্সার সহজেই প্রতিরোধ করতে পারবে।

Previous Post

সিনেমা প্রচারে দেবের দৌড়ঝাঁপ, ভাস্করের কটাক্ষ

Next Post

চীনা ধনীদের কাছে আকর্ষণ হারাচ্ছে সিঙ্গাপুর

Next Post
সিঙ্গাপুরে বর্ষবরণের রাত। ছবি: ফাইল ফুটেজ

চীনা ধনীদের কাছে আকর্ষণ হারাচ্ছে সিঙ্গাপুর

টয়োটা গাড়ির লোগো, বিশ্ববিখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নতুন পরিবেশক নিয়োগ দিল টয়োটা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT