চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারে হামলার বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে রুবিওর বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেতানিয়াহু ও রুবিও বৈঠকরত, বিশ্ব মানচিত্রের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করছেন।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিত্র কাতারের ভূখণ্ডে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে যে  হামলা চালানো হয়েছিল, তাতে আন্তর্জাতিকভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। একইসাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই হামলার সমালোচনা করেছিলেন।

কাতারে হামলা নিয়ে রুবিও এর আগে বলেছিলেন, অবশ্যই আমরা এ নিয়ে খুশি নই। প্রেসিডেন্টও খুশি ছিলেন না। এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা খুঁজে বের করতে হবে।

কাতারের প্রতি সমর্থন জানাতে আরব নেতারা যখন এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তখনই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে “দ্বৈত ভূমিকা” নেওয়া বন্ধ করা এবং ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

উপসাগরীয় দেশ কাতারে মার্কিন বিমানঘাঁটি রয়েছে। দেশটি গাজা যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেল। তারা হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।

এর আগে রোববার নেতানিয়াহু এবং রুবিও জেরুজালেমের পুরাতন শহরের ‘পবিত্র স্থান’ পরিদর্শন করেছেন। সেখানে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, মার্কিন-ইসরায়েল সম্পর্ক “পশ্চিম প্রাচীরের পাথরের মতো টেকসই।”

এই সফরের সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইসরায়েল মাইক হাকাবি তাদের সাথে ছিলেন। রুবিও একটি নোট লিখে সেটি দেয়ালে সেঁটে রাখেন। দর্শনার্থীরা সাধারণত এই ঐতিহ্যবাহী প্রথা পালন করে থাকেন। তিনি কাতারে ইসরায়েলি হামলা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে গেছেন।

দুজনের মধ্যে আলোচনায় আরও যে বিষয়টি আসবে বলে আশা করা হচ্ছে, তা হলো গাজা সিটি দখলের জন্য ইসরায়েলের সামরিক পরিকল্পনা এবং অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ।

ইসরায়েলি সেনারা গাজা সিটিতে আবাসিক ভবন ধ্বংস করা অব্যাহত রেখেছে। ইসরায়েলি গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির সেনাবাহিনী শহরের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে স্থল অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলি সেনারা গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণ দিকে চলে যেতে বলেছে। কিছু বাসিন্দা বলেছেন তারা দক্ষিণে যাওয়ার সামর্থ্য রাখেন না। আবার অন্যরা বলেছেন দক্ষিণ গাজা নিরাপদ নয়। কারণ সেখানেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। কেউ কেউ বলেছেন, তারা দক্ষিণে যেতে চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁবু খাটাতে না পেরে আবার গাজা সিটিতে ফিরে এসেছেন।

Tags: ইসরায়েলি প্রধানমন্ত্রীযুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়
Previous Post

বাংলাদেশ ম্যাচের আগে ছিটকে গেলেন আফগান পেসার

Next Post

হাত না মেলানো বিতর্কে বরখাস্ত পিসিবির আন্তর্জাতিক ডিরেক্টর

Next Post
শিক্ষিত যুবক ব্যক্তির ছবি, বইয়ের সামনে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসুর নেত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা ব্র্যাকের কর্মী চাকরিচ্যুত

একজন যুবতী ফিলিস্তিনের মুক্তির স্লোগান দিচ্ছেন, পেছনে একজন পুরুষ প্রতিবাদী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইহুদি অভিনেত্রীর মুখে ফিলিস্তিন মুক্তির স্লোগান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT