চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাত না মেলানোয় শাস্তি হবে ভারতের? আইন কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে সাক্ষাৎকার দিচ্ছেন, দর্শকরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশ দুটির মধ্যে চলছে উত্তপ্ত সম্পর্ক। ক্রিকেটও সেটির বাইরে নেই। এশিয়া কাপের এবারের আসর বসার কথা ছিল ভারতে, পাকিস্তান আসবে না বলে সেটি গেছে মধ্যপ্রাচ্যে। সেখানেও মিলছে না দুদলের মন! রোববার মাঠে গড়িয়েছিল দুদলের গ্রুপপর্বের ম্যাচে। হাইভোল্টেজ লড়াইয়ে ভারত একপেশে জয় তুলেছে। যেটি ছাপিয়ে গেছে পাকিস্তান খেলোয়াড়দের সাথে ভারতের খেলোয়াড়দের হাত না মেলানো বিতর্ক। ম্যাচের আগে-পরে প্রতিবেশিদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার-হার্দিকরা। ঘটনার জেরে আসছে শান্তির প্রসঙ্গও। দেখে নেয়া যাক আইন কী বলছে।

গ্রুপপর্বের লড়াইয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে জয়ে নোঙর করে ভারত। এই ম্যাচ ঘিরে এখন যত আলোচনা হাত না মেলানো প্রসঙ্গে।

গত এপ্রিলে কাশ্মীর ইস্যুতে সংঘাতের পর ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন মোড় নিয়েছিল। এশিয়া কাপে দুদল মুখোমুখি হবে কিনা তা নিয়েও ছিল শঙ্কা। শেষপর্যন্ত গ্রুপপর্বে মুখোমুখি হলেও বিতর্ক পিছু ছাড়ল না। যে বিতর্কের উদয় ঘটিয়েছে ভারত দল।

টসের পর পাকিস্তান অধিনায়ক সালমানের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষেও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার ও শিভম দুবে। ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা সাজঘর থেকে নামেননি। অন্যদিকে পাকিস্তান দল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অপেক্ষা করছিল মাঠে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নীতি অনুযায়ী, এটি স্পিরিট অব ক্রিকেটের অন্তর্ভুক্ত। যাতে স্পষ্ট বলা আছে, প্রতিপক্ষকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং আপনার নিজের দলের সাফল্য উপভোগ করুন। ফলাফল যা-ই হোক না কেন, ম্যাচ শেষে কর্মকর্তাদের এবং আপনার প্রতিপক্ষকে ধন্যবাদ জানান। অন্যথায় এটি আইসিসির আচরণবিধি অনুচ্ছেদ ২.১.১এর ধারা অনুযায়ী খেলার চেতনার পরিপন্থী আচরণ হিসেবে বিবেচিত হবে। যা লেভেল ১ ধরনের অপরাধ হিসেবে তালিকাভুক্ত হবে।

সেক্ষেত্রে ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা হতে পারে এবং নামের পাশে যুক্ত হতে পারে একটি ডিমেরিট পয়েন্ট। কিন্তু হাত মেলানোকে নিছক সৌজন্যের প্রতীক হিসেবেই ধরা হয়। ইচ্ছাকৃত হাত না মেলানো প্রসঙ্গে কোন শাস্তির কথা নেই আইসিসির আচরণবিধিতে। সেক্ষেত্রে আইসিসির ‘মৃদু তিরস্কারে’ পার পেতে পারে ভারত দলের এই অখেলোয়াড়ি আচরণ।

Tags: আইসিসিজয় শাহপাকিস্তানবিসিসিআইভারতলিড স্পোর্টসসূর্যকুমার
Previous Post

বিরতি থেকে ফিরে সালাহ-হালান্ডের যার যা কীর্তি

Next Post

ডিভোর্সের যুগে সম্পর্ক টিকিয়ে রাখার বার্তা দিচ্ছে যে নাটক

Next Post
একটি দম্পতি প্রেমের মুহূর্তে হাসছে, পারিবারিক সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিভোর্সের যুগে সম্পর্ক টিকিয়ে রাখার বার্তা দিচ্ছে যে নাটক

চ্যানেল আই অনলাইন রিপোর্টার পানির নিচের ড্রোনের উদ্বোধন দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোস্ট শার্ক: পানির নিচের ড্রোনে বিনিয়োগ ১১০ কোটি ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT