চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সকল ধর্মের মানুষ ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় অধিকার ভোগ করবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জনপ্রিয় নেতা জনাব মো. মিয়া গোলাম পরওয়ার বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার

সকল ধর্মের মানুষ ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় অধিকার ভোগ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শনিবার ১৩ সেপ্টেম্বর দিনব্যাপী খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নে গণসংযোগকালে পৃথক পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী ও দেশপ্রেমিক সমমনা সকল দলের সমন্বয়ে একটি ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। ৫ আগস্ট পরিবর্তিত সময়ে জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। নতুন বাংলাদেশে পূর্বের মত আর সুদ, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম, খুন-খারাবী থাকবে না। দেশ হবে সাম্যের, ঐক্যের, ন্যায়ের ও ইনসাফের। নতুন বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রের সমান অধিকার ভোগ করবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের আলেম-উলামাদের উপর অকথ্য নির্যাতন, দমন-পীড়ন করেছিল। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলানা মামুনুল হক, মাওলানা জোনায়েদ আল হাবিব, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ জামায়াত, হেফাজত, চরমোনাই এর হাজার হাজার আলেম-উলামাকে বিনা অপরাধে বছরের পর বছর জেলে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করেছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, জনগণ মনে করে, সরকার চিকিৎসার নামে পরিকল্পিতভাবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করেছে। আলেম-উলামাদের উপর এই নির্যাতনের কারণ হলো একটাই তা হলো তাঁবেদারি সরকার ব্যবস্থা ও ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলা। এখন সময় এসেছে আলেম-উলামাদের ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে জুলুম-নির্যাতনের অবসান ঘটানো। তাই আগামী নির্বাচনে আলেম-উলামা দেশপ্রেমিক জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এদেশ থেকে তাঁবেদারি ও আধিপত্যবাদী শক্তির চির অবসান ঘটাতে হবে।

এদিন সকাল ৮টায় খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকেল ৫টায় ডুমুরিয়া মজিদিয়া সিনিয়র মাদরাসা মাঠে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল গণি খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খুলনা জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির।

মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবির নেতা মো. বোরহান উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ডুমুরিয়া উপজেলার সহ-সভাপতি মুফতি আব্দুস সালাম, হিন্দু কমিটির সেক্রেটারি দেবপ্রসাদ মন্ডল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল আলম, সদর ইউনিয়ন সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, অধ্যক্ষ গোলাম হায়দার, অধ্যক্ষ শেখ জালাল উদ্দীন, ডুমুরিয়া উপজেলা সদরের ছাত্রশিবির সভাপতি আবু তাহের ও পশ্চিম সভাপতি শামিদুল হাসান লিমন, ডুমুরিয়া ইউনিয়ন হিন্দু কমিটির সাধারণ সম্পাদক বাবু সুজিদ কুমার বর্ধন, ডা. নিত্য রঞ্জন রায়, মাওলানা মশিউর রহমান প্রমুখ।

Tags: বাংলাদেশ জামায়াতে ইসলামীসেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
Previous Post

রাকসু নির্বাচনের জন্য প্যানেলগুলোর ঐকমত্য প্রস্তাবনা

Next Post

৩২ বল হাতে রেখে বড় জয় শ্রীলঙ্কার

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২ বল হাতে রেখে বড় জয় শ্রীলঙ্কার

জাকসুর ভিপি জিতু ও জিএস মাজহার, দুই নেতা একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT