চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টেলিভিশন’ নিয়ে স্মৃতিকাতর ফারুকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশের টেলিভিশন নিয়ে স্মৃতিকাতর ফারুকীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফিরে গেলেন তার বহুল প্রশংসিত ছবি ‘টেলিভিশন’–এর স্মৃতি রোমন্থনে! সম্প্রতি ইডিটোপিয়া নামের একটি পেজ থেকে ছবিটির প্রায় এক মিনিটের একটি সম্পাদিত ক্লিপ প্রকাশ করা হয়, যা নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ফারুকী।

আর সেই ক্লিপ থেকেই যেন নস্টালজিয়ায় ভেসে যান তিনি। যা শেয়ার করে ফারুকী লিখেছেন, “বুসান সিনেমা সেন্টারে ‘টেলিভিশন’ এর প্রথম প্রদর্শনীতে ৫ হাজার দর্শকের প্রতিক্রিয়ার কথা মনে হলে আমি এখনো শিহরিত হই। প্রদর্শনীর পর পাশে বসা বহু মহান নির্মাতার আলিঙ্গন ও ভালোবাসা- এসব এখনো আমার সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলির একটি। ধন্যবাদ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে (BIFF) ২০১২ সংস্করণের সমাপনী চলচ্চিত্র হিসেবে ‘টেলিভিশন’ বেছে নেওয়ার জন্য!”

তিনি আরও জানান, কোনো একদিন হয়তো আবার ফিরে যেতে চান সিনেমার সেই চরিত্র ও লোকেশনে, একটি সিকুয়েলের জন্য। তবে তার আগে মাথায় ঘুরতে থাকা নতুন চলচ্চিত্রগুলোকেই রূপ দিতে চান তিনি।

ফারুকীর ভাষায়, “জীবন ছোট, কিন্তু প্রতিটি দিনকে অর্থবহ করার চেষ্টা করাই আসল।” একইসঙ্গে তিনি জানালেন, ‘টেলিভিশন’-ই ছিল তার শেষ সিনেমা যা ৩৫ মিমি ফিল্ম ফরম্যাটে শুট করা হয়। ফলে ছবিটি তার কাছে আরও বেশি নস্টালজিক হয়ে আছে!

মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘টেলিভিশন’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৩ সালে। মুক্তির পর দেশে আলোড়ন তোলে ছবিটি, পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সমাদৃত হয়।

ছবিটি নির্মাণাধীন অবস্থায় গুটেনবর্গ ফিল্ম ফেস্টিভালে চিত্রনাট্যের জন্য পুরস্কার লাভ করে। মুক্তির আগেই জিতে নেয় ২০১২ সালের এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন পুরস্কার। এছাড়া বাংলাদেশ থেকে ৮৬তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) বিদেশি ভাষার সিনেমা প্রতিযোগিতায় মনোনীত হয়েছিল চলচ্চিত্রটি।

২০১৩ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে (অ্যাপসা) ফার্স্ট জুরি গ্র্যান্ড পুরস্কার অর্জন করে ‘টেলিভিশন’। একই বছর ভারতের ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান সিলেক্ট’ ক্যাটাগরিতে সেরা সিনেমা হিসেবে পায় নেটপ্যাক পুরস্কার।

চলচ্চিত্রটির কাহিনী যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

Tags: অভিনয়চঞ্চল চৌধুরীটেলিভিশননুসরাত ইমরোজ তিশাফারুকীমোশাররফ করিমমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসিনেমা
Previous Post

২৬ সিনেমা হলে মুক্তি পেল ‘নন্দিনী’

Next Post

জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা অনুষ্ঠিত

Next Post
জনাজা প্রার্থনা, জান্নাতুল ফেরদৌসের শেষ বিদায়ের জন্য মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা অনুষ্ঠিত

বিশ্বকাপের জন্য কোচদের ছবি, একজন যুবক ও একজন বৃদ্ধ পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের টিকিট মেলেনি, কোচ ছাঁটাই লাতিন দুই দেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT