চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকসু ভোট গণনা করার সময় শিক্ষিকার মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
শিক্ষিকার মৃত্যুতে জাকসু ভোট গণনা বন্ধ, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষিকা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ১২ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিনেট ভবন থেকে এক ঘোষণায় জানানো হয়েছে: জান্নাতুল ফেরদৌস ১৫ নম্বর প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা। তিনি বলেন, ‘ভোট গণনা অবস্থায় অসুস্থতা অনুভব করলে আমরা অ্যাম্বুলেন্সে করে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা আমাদের সম্মানিত সহকর্মীর মৃত্যুতে শোকাহত।’

ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে আসে। শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন।

পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি রুমী খন্দকারের একমাত্র কন্যা ছিলেন জান্নাতুল ফেরদৌস। তার মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। জানাযার সময় পরে জানানো হবে।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালেও অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাতভর গণনার পর সকাল থেকে আবারও কাজ শুরু হয়েছে।

Tags: জাকসুজাকসু নির্বাচন ২০২৫
Previous Post

বিদ্যুৎ উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের

Next Post

৭২ ঘণ্টায় ছয়টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল

Next Post
ইসরায়েলসহ ছয় দেশে হামলার ছবি ও মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

৭২ ঘণ্টায় ছয়টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল

বাংলাদেশ ক্রিকেটার লিটন হারের পর মুখে হাসি ও ব্যাখ্যা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধীর ব্যাটিংয়ের যে ব্যাখ্যা দিলেন লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT