চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ সিজন-১ লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ সেপ্টেম্বর শনিবার, রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডস ও মেগাস্টার ফিলিপাইন আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’।

অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সভাপতিত্ব করবেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের প্রধান উপদেষ্টা রাজু আলীম।

মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ আয়োজনের প্রতিষ্ঠাতা ও সিইও মো. ইকবাল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার।

আয়োজকেরা জানিয়েছেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। এটা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার ফ্যাশন ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি প্রচেষ্টা। এটি গ্ল্যামার, সংস্কৃতি ও আন্তর্জাতিক বন্ধুত্বের এক মেলবন্ধন।

এবারের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

সারা দেশ থেকে আবেদন করা নারীদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়ে অনুষ্ঠিত হবে এই গালা রাউন্ড। পাশাপাশি সংস্কৃতি ও বিনোদন জগতের নারীদের মধ্য থেকে নির্বাচিতদের দেওয়া হবে সম্মাননা।

পুরো আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এবং ফিলিপাইন ও দুবাইয়ের আমন্ত্রিত কয়েকজন অতিথি।

নির্বাচিত মডেল ও শিল্পীদের দেওয়া হবে সম্মাননা। ফাঁকে ফাঁকে চলবে সাংস্কৃতিক আয়োজন। গান পরিবেশন করবেন সংগীতশিল্পী মিলা, তানজীব সারোয়ার ও সাবরিনা সাবা। সৈয়দ রুমা ও ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে র‍্যাম্প মডেলদের অংশগ্রহণে থাকবে ফ্যাশন শো।

মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের প্রধান উপদেষ্টা রাজু আলীম বলেন, ‘আমরা এই আয়োজনের সঙ্গে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের সম্পৃক্ততা নিশ্চিত করতে চাইছি। ধীরে ধীরে এর পরিধি বাড়বে। ভবিষ্যতে আরও বড় পরিসরে, একটি আন্তর্জাতিক আয়োজন হিসেবে ছড়িয়ে দিতে চাই।’

Tags: বিদ্যা সিনহা মিমরাজু আলীম
Previous Post

‘নাইন ইলেভেন’ এর দুই যুগ আজ

Next Post

চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৭

Next Post
চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষের ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৭

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে দেশে ফিরতে চলেছেন জামাল-তপুরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT