চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
12:12 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষের ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইলে ট্রাক এবং ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে সাহার আলী (৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইক চালকসহ একই পরিবারের ৭ জন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদরের নয়মাইলে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাহার আলী (৫০) চুয়াডাঙ্গা সদর উপজেলার পুরাতন ভান্ডারদহ গ্রামের মনসুর আলীর ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের মুনছুর আলীর ছেলে এবং নিহত সাহার আলীর বড় ভাই আশরাফুল হক (৫৫), জামাত আলীর স্ত্রী বেবী খাতুন (৫০), সাহার আলীর স্ত্রী সিফালী খাতুন (৪০), জাহাঙ্গীর আলমের স্ত্রী পারভীনা আক্তার (৪৫), রুহুল আমিনের স্ত্রী জুরিমা খাতুন (২৭) ও তার মেয়ে খাদিজাতুল কোবরা (৩) এবং একই উপজেলার কালুপোল গ্রামের মকছেদ আলীর ছেলে ইজিবাইক চালক শুকুর আলী (৬৫)। এরমধ্যে ইজিবাইক চালক বাদে সবাই একই পরিবারের সদস্য।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। ট্রাক এবং ইজিবাইক সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই সাহার আলী নামের একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পৌছে দেয়া হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরিনা ইসলাম বলেন, আহতদের মধ্যে জুরিমা খাতুনের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে জেনেছি। আহত হয়েছেন কয়েকজন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tags: চুয়াডাঙ্গাসড়ক দুর্ঘটনা
Previous Post

শনিবার ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’

Next Post

অবশেষে দেশে ফিরতে চলেছেন জামাল-তপুরা

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে দেশে ফিরতে চলেছেন জামাল-তপুরা

ছাত্রদল সমর্থিত প্যানেলের জরুরি সংবাদ সম্মেলনে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকসু নির্বাচন: জরুরি সংবাদ সম্মেলনে যাচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT