চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় ধাপ এগোলেন লিটন, একধাপ মোস্তাফিজ

টি-টুয়েন্টি র‍্যাঙ্কিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন ও মোস্তাফিজের উল্লাস ও উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টিতে ব্যাটারদের মধ্যে ছয় ধাপ এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাশ। বোলিংয়ে এক ধাপ এগিয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মঙ্গলবারের সর্বশেষ হালনাগাদে বাংলাদেশ ক্রিকেট দলের কোনো উন্নতি হয়নি। টি-টুয়েন্টিতে দশম স্থানেই আছে বাংলাদেশ।

লিটন দাস আগের র‍্যাঙ্কিংয়ে ছিলেন ৪৭ এ। ৫৪৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি উঠে এসেছেন ৪১তম স্থানে। ২০২৩ সালে লিটনের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট এসেছিল ৫৯৬। অন্যান্যদের মধ্যে জাকের আলী অনিক এগিয়েছেন তিন ধাপ। ৪৯৬ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ৬০ এ। সাদা বলের ছোট সংস্করণের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৮২৯ পয়েন্ট নিয়ে সবার উপরে ভারতের ব্যাটার অভিষেক শর্মা।

সংক্ষিপ্ত সংস্করণের বোলিং র‍্যাঙ্কিংয়ে মোস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৪১। হালনাগাদে একধাপ এগিয়েছেন তিনি, বর্তমান অবস্থান ১১তে। ২০১৭ সালে মোস্তাফিজের সর্বোচ্চ রেটিং পয়েন্ট এসেছিলো ৭১৭। র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের বোলার নুর মোহাম্মদ। ৭৪ থেকে এখন তার অবস্থান ৪০। সবার উপরে ৭১৭ পয়েন্ট নিয়ে আছেন নিউজিল্যান্ড বোলার জ্যাকব ডাফি।

বাংলাদেশ এশিয়া কাপ মিশনে এখন অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। যেখানে ২০২৩ সালের সর্বশেষ আসরটি হয়েছিল ওয়ানডে সংস্করণে। এবারের আসরটি টি-টুয়েন্টি সংস্করণে হবে। মঙ্গলবার আসরটির পর্দা উঠেছে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া উদ্বোধনী ম্যাচে হংকংকে হারায় ৯৮ রানে হারিয়েছে আফগানিস্তান।

বাংলাদেশের এশিয়া কাপের প্রথম পরীক্ষা বৃহস্পতিবার। আবুধাবিতে লাল-সবুজের দল মাঠে নামবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

Tags: আইসিসিটি-টুয়েন্টিবাংলাদেশমোস্তাফিজলিটনলিড স্পোর্টস
Previous Post

বক্স অফিসে রেকর্ড গড়লেন কল্যাণী

Next Post

সুবিধাবাদীরা আন্দোলন হাইজ্যাক করে নিয়ে গেছে: নেপাল জেন-জি

Next Post
নেপাল আন্দোলনে একজন যুবক অস্ত্র হাতে, পেছনে ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুবিধাবাদীরা আন্দোলন হাইজ্যাক করে নিয়ে গেছে: নেপাল জেন-জি

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা জিমে অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হোটেলে নিরাপদে আছি, পরিবারও চিন্তামুক্ত: সোহেল রানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT