চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমান্টিক ফিকশনে জুটিবদ্ধ সুনেরাহ–নাঈম!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
সুনেরাহ ও নাঈম রোমান্টিক ফিকশনে প্রেমের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে মুক্তি পাচ্ছে চরকির নতুন কনটেন্ট ‘খুব কাছেরই কেউ’। এটির মধ্য দিয়েই প্রথমবারের মতো দর্শকদের জন্য ফ্ল্যাশ ফিকশন নিয়ে এলো ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। একে ‘স্লাইস অব লাইফ’ও বলা যায়। ছোট ছোট ঘটনার ভেতর দিয়েই বড় প্রভাব তৈরি হয়।”

আলফা–আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই কনটেন্টটি রচনা করেছেন রাবা খান। গল্প, সংলাপ ও চিত্রনাট্যও তার। পরিচালনায় ফিরেছেন সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আরাফাত মোহসীন নিধি। ২০১২ সালে প্রথম ফিকশন নির্মাণের পর এটিই তার দ্বিতীয় কাজ।

‘খুব কাছেরই কেউ’ মূলত এক তরুণ–তরুণীর গল্প, যারা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে এগোয়। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু মুহূর্ত নিয়েই এগিয়েছে কাহিনি। গল্পে দেখা যাবে, সম্পর্ক যেভাবেই শুরু হোক না কেন, তার ভেতর দিয়েই আসল ভালোবাসা খুঁজে পাওয়া যায়।

নিধি জানান, “এটি দুজন অপরিচিত মানুষের পরিচিত হওয়ার গল্প। রোমান্টিক ঘরানার কাজ দিয়েই আবার পরিচালনায় ফিরলাম। আশা করি, সবাই আনন্দ নিয়ে ফিকশনটি উপভোগ করবেন।”

নতুন এই কনটেন্টে এফ এস নাঈম অভিনয় করেছেন রাকিন চরিত্রে এবং সুনেরাহ বিনতে কামাল হয়েছেন জেরিন। সুনেরাহ বলেন, “চরিত্রটি আমার সঙ্গে মিলে যায়। গল্পটা আমার খুব কাছের।” এফ এস নাঈমের মতে, “তরুণ–তরুণীর সংলাপ ও মুহূর্তগুলো দর্শকদের ছুঁয়ে যাবে।”

এ ছাড়া অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান ও আসিকুজ্জামান অনিক।

‘খুব কাছেরই কেউ’ চরকিতে প্রকাশ পাবে ১০ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (১১ সেপ্টেম্বর)। এর আগে ৯ সেপ্টেম্বর ট্রেলার প্রকাশ করা হয়েছে, যার ক্যাপশনে লেখা ছিল—“কালকে উনাদের বিয়ে! আপনারা সবাই আমন্ত্রিত।”

Tags: এফএস নাঈমচরকিনিধিরাবা খানরেদওয়ান রনিলিড বিনোদনসুনেরাহ
Previous Post

জামায়াত আমীরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাত

Next Post

দলমত ও আদর্শ নির্বিশেষে একসঙ্গে কাজ করতে ডাকসু নতুন নেতৃত্বের অঙ্গীকার

Next Post
ডাকসু নতুন নেতৃত্বের অঙ্গীকারের ছবি, ছাত্ররা একসঙ্গে কাজের প্রতিশ্রুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দলমত ও আদর্শ নির্বিশেষে একসঙ্গে কাজ করতে ডাকসু নতুন নেতৃত্বের অঙ্গীকার

অ্যাডভেঞ্চার সিনেমার চরিত্র লুকা, আকাশে উড়ন্ত ড্রাগন ও জাদুকরী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে রেকর্ড গড়লেন কল্যাণী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT