চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:56 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2025
in অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
দুটি পুলিশ সদস্য ইয়াবা উদ্ধার করে, টেবিলের উপর ইয়াবা প্যাকেট সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া সীমান্তে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া বিজিবি ব্যাটালিয়ন পরিচালিত এ অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিজিবি উখিয়া ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল জসিম উদ্দিন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতের দিকে বালুখালী বিজিবি ফাঁড়ির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেন।

গভীর রাতে মিয়ানমার দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীদের ভিতরে ৬/৭ জন চিহ্নিত চোরাকারবারিকে সনাক্ত করে বিজিবি। চোরাকারবারিরি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। উপস্থিত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে  তারা খালে ঝাঁপিয়ে পড়ে ও খাল সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে খালের পাড়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যার ভেতরে  মোট ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।  পরবর্তী সময়কালে রাতভর চিহ্নিত চোরাকারবারীদের গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে চিহ্নিত চোরাকারবারীদেরকে‌ খুঁজে পাওয়া যায়নি।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান।

Tags: ইয়াবা উদ্ধারবর্ডার গার্ড বাংলাদেশবিজিবিমাদকবিরোধী অভিযান
Previous Post

শেখ হাসিনার ব্যাংকের ‘১২৮ নম্বর‘ লকার জব্দ করল এনবিআর

Next Post

সংগীতে কনকচাঁপার সাড়ে তিন দশক

Next Post
কনকচাঁপার সংগীত জীবন ও সাড়ে তিন দশকের ক্যারিয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতে কনকচাঁপার সাড়ে তিন দশক

রোনালদো ফুটবল মাঠে উল্লাসে ভাসছেন, পর্তুগাল জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

একযুগ পর যুক্তরাষ্ট্রে ফিরবেন রোনালদো?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT