চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদপুরে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, যান চলাচলে ভোগান্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ
A A
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয় দিনের মতো দুইটি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুকুরিয়া, হামিরদী, মাধবপুর, নওয়াপাড়া, মুনসুরাবাদ ও সুয়াদী এলাকায় অবস্থান নেন আলগী ও হামিরদী ইউনিয়নের হাজারো মানুষ। তারা মহাসড়কে সামিয়ানা টানিয়ে বিক্ষোভ চালিয়ে যান, ফলে উভয় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

বিক্ষোভকারীদের দাবি, ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে, নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর দেশের ৪৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। এতে ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, আমরা অনেকটা অসহায়। দাবি আদায় না হলে তারা সরে যাবে না বলেই জানিয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, এটি জাতীয় পর্যায়ের বিষয়। স্থানীয় প্রশাসনের পক্ষে কিছু করার সুযোগ নেই। স্মারকলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, তবে এখনো কোনো নির্দেশনা আসেনি।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর প্রথম দফায় সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী। পরে ইউএনও’র আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও কোন কার্যকর পদক্ষেপ না আসায়, তারা আবার আন্দোলনে নামেন। এদিকে প্রজ্ঞাপন বাতিল চেয়ে আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব নির্বাচন কমিশনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান এবং হাইকোর্টে রিট দায়ের করেন।

তবে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, গেজেট প্রকাশের পর সীমানা নিয়ে আইনি বা প্রশাসনিকভাবে প্রশ্ন তোলার সুযোগ নেই। আন্দোলন করেও লাভ হবে না।

Tags: দ্বিতীয় দিনভাঙ্গামহাসড়ক অবরোধসীমানা পুনর্বিন্যাস
Previous Post

সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম

Next Post

শেখ হাসিনার ব্যাংকের ‘১২৮ নম্বর‘ লকার জব্দ করল এনবিআর

Next Post
শেখ হাসিনার ব্যাংকের লকার জব্দের খবরের সাথে সম্পর্কিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার ব্যাংকের ‘১২৮ নম্বর‘ লকার জব্দ করল এনবিআর

দুটি পুলিশ সদস্য ইয়াবা উদ্ধার করে, টেবিলের উপর ইয়াবা প্যাকেট সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT