চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ বছর পর বিজ্ঞাপনের মডেল নাদিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 03, মার্চ 2017
in বিনোদন
A A
নাদিয়া

নাদিয়া

ছোটবেলা থেকেই নাচ করে মেয়েটি। তবে বিয়ের পর সংসারজীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে নাচে আর তাকে দেখা যায় না। আর বিয়ের পরও নাচ যে একটি মেয়ের নিজের আপন ভুবনের ভালো লাগার বিষয় হতে পারে, তা অনেকেই মেনে নিতে পারেন না। একসময় স্বামী তা উপলব্ধি করতে পেরে তাকে বলেন, তুমি আবার শুরু করতে পারো। এমনই একটি গল্প নিয়ে তৈরি হলো বিজ্ঞাপনচিত্র। এখানে অভিনয়শিল্পী নাদিয়াকে দেখা যাবে নৃত্যশিল্পী হিসেবে। এর মধ্য দিয়ে ১০ বছর পর বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।

নাদিয়া বলেন, ‘গল্প আর ভাবনা ভালো লাগায় ১০ বছর পর বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছি। যেহেতু আমি একজন অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী। তাই বিজ্ঞাপনচিত্রটির গল্পের ভাবনা আমার সঙ্গে বেশ মানিয়েছে। তাই খুব আগ্রহ নিয়েই কাজটি করেছি।’

পূজার নির্দেশনায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ইউএইচটি মিল্কের বিজ্ঞাপনচিত্র এটি। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে।

নাদিয়া

নাদিয়া বলেন, ‘পূজাও বেশ যত্ন নিয়ে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন। আশা করি, বিজ্ঞাপনচিত্রটি দর্শকের ভালো লাগবে। এবার নারী দিবস থেকেই বিজ্ঞাপনটি দেশের সবকটি টিভি চ্যানেলে দেখানো হবে।’

নাদিয়া ২০০৭ সালে একটি বিউটি সোপের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন। ফেব্রুয়ারি মাস থেকে তিনি মোন্তাসির বিপনের নির্দেশনায় ‘অল্প স্বল্প গল্প’ নামের নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এই নাটকে নাদিয়ার বিপরীতে অভিনয় করছেনর ইন্তেখাব দিনার।

Tags: নাদিয়া আহমেদ
Previous Post

শুরুতে তাসকিনের ‘রুদ্রমূর্তি’

Next Post

যত্নে থাকুক জুতা জোড়া

Next Post

যত্নে থাকুক জুতা জোড়া

নব্য জেএমবির নেতা গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT