চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির নির্বাচন না করার কারণ ব্যাখ্যা করলেন আকরাম খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি নির্বাচনে আকরাম খান ব্যাখ্যা দিচ্ছেন, সাংবাদিক ও দর্শক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আকরাম খান

অনেকদিন ধরেই আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিলেও সভাপতি পদে লড়তে চলেছেন দেশের ক্রিকেটের কিংবদন্তি সাবেক। তামিমের নির্বাচন করার বিষয়টি সামনে আসার পর দীর্ঘ সময় ধরে পরিচালক হিসেবে বিসিবিতে দায়িত্ব পালন করা তার চাচা আকরাম খান জানালেন তিনি নির্বাচন করছেন না। এবার কারণও ব্যাখ্যা করলেন সাবেক এই অধিনায়ক।

সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এনসিএল টি-টুয়েন্টির মোড়ক উন্মোচন হয়েছে। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, নির্বাচনে অংশগ্রহণ না নেওয়ার কারণ।

বলেছেন, ‘যেহেতু আমার পরিবারের আরেকজন সদস্য নির্বাচনে অংশ নিচ্ছে…বোর্ডে একই পরিবারের দু’জন থাকাটা আমার পছন্দ না। ও (তামিম) তো আমার ছোট, আমার ছেলের মতো, ওকে আমি কোলে নিয়েছি। এজন্য আমি ওখান থেকে সরে এসেছি। এটা দেখতেও ভালো লাগে না। একজন প্রধান (তামিমের বিসিবি সভাপতি হওয়া) হবে, আর বয়সেরও তো একটা ব্যাপার আছে।’

বিসিবির দায়িত্বে যে-ই আসুক, ক্রিকেটের উন্নতি চান আকরাম, ‘তামিম বা বুলবুল যেই আসুক-একজন আমার আত্মীয়, একজন কলিগ। বাংলাদেশের ক্রিকেটের যেন ভালো হয় সেই জিনিসটা চাই এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সম্মান। এখন যেটা দেখা যাচ্ছে স্বার্থের জন্য অন্যকে অনেক অসম্মানিত করা হচ্ছে। এই জিনিসটা আসলে সহ্য করার মতো না। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্রিকেট। আমি ব্যবসায়ী বা রাজনীতিবিদ হিসেবে আসিনি। সুতরাং ক্রিকেট নিয়ে যদি কোনো ধরনের অসম্মান হয় সেটা সহ্য করার মতো না।’

আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ সদস্যের ওই পর্ষদের ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি। নির্বাচনের তারিখ ঘোষণার পর পরিচালক পদে লড়াইয়ের কথা জানিয়ে সভাপতি পদে আসতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম। পরবর্তীতে ফারুক আহমেদসহ আরও কয়েকজনের পরিচালক নির্বাচনের কথা জানা গেছে। এর মাঝেই আসে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ঘোষণা।

Tags: আকরামতামিমবিসিবিলিড স্পোর্টস
Previous Post

কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

Next Post

ডাকসু নির্বাচনে নিরাপত্তায় দু’হাজারের বেশি পুলিশ সদস্য

Next Post
বাংলাদেশ পুলিশ সদস্যরা র‌্যাম্পে দাঁড়িয়ে শারীরিক প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচনে নিরাপত্তায় দু’হাজারের বেশি পুলিশ সদস্য

নেপালে সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ, পুলিশ ও জনতার সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে সরকারবিরোধী সহিংসতায় নিহত ১৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT