চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: নিরাপত্তা পরিকল্পনা কেমন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নিরাপত্তা পরিকল্পনা কেন্দ্রের সামনে বৃক্ষের ছায়ায় বসে নিরাপত্তা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ এবং নির্বাচন কমিশন।

সোমবার টিএসসিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপির ডিসি মোল্লা আজাদ বলেন, ভোর ৬টা থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কার খবর আমরা পাইনি। তবে আমরা তৎপর আছি। তিনি আরও জানান, রাত ৮টার পর বৈধ পাসধারী ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

ডিএমপি আরও জানিয়েছে, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাস এলাকায় বৈধ বা লাইসেন্সধারী অস্ত্রও বহন করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কারও কাছে অস্ত্র পাওয়া গেলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

অন্যদিকে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা-শঙ্কা নেই। শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোটদানের সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, নিরাপত্তার প্রাথমিক দায়িত্বে থাকবেন বিএনসিসি, রোভার ও রেঞ্জাররা। লাইন ম্যানেজমেন্টে সহায়তা করবেন প্রক্টরিয়াল বডি ও শিক্ষকরা। পুলিশও থাকবে, তবে তাদেরকে ক্যাম্পাসের ভেতরে নয়, বাইরে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনের প্রসঙ্গে তিনি বলেন, “এটা কেবল শিক্ষার্থীদের আশ্বস্ত করার জন্য বলা হয়েছিল। বাস্তবে সেনাবাহিনীর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আমরা মনে করি, পুলিশ-আনসারসহ অন্যান্য বাহিনী আমাদের জন্য যথেষ্ট।”

এছাড়া ভোটগ্রহণের সময় কেন্দ্রে ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল পদার্থ আনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।

প্রধান রিটার্নিং কর্মকর্তা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন এবং নির্বাচিত নেতারা ছাত্রসমাজের অধিকার রক্ষায় কাজ করবেন।

Tags: ডাকসুডাকসু নির্বাচন ২০২৫ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ
Previous Post

বিশেষ সম্মাননা পেয়ে শাকিব বললেন ‘এই অর্জন একার নয়’

Next Post

গ্যারেজ মালিককে হত্যার অভিযোগে ২ জন গ্রেপ্তার

Next Post
বিলাসী অভিযানে গ্রেপ্তার দুই যুবক ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যারেজ মালিককে হত্যার অভিযোগে ২ জন গ্রেপ্তার

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জলকপাটের কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার খুলে দেওয়া হলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT