চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোন আশঙ্কা নেই: ডিএমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নিরাপত্তা নিয়ে ডাকসু নির্বাচনে কোন আশঙ্কা নেই, ডিএমপি কর্মকর্তারা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

সোমবার (৮ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে টিএসসিতে কথা বলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপি জানায়, ডাকসু নির্বাচনকে ঘিরে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ রাত ৮টার পর বৈধ পাসধারী ছাড়া কেউ ক্যাম্পাসে ঢুকতে পারবে না বলে জানায় ডিএমপি।

ডিএমপি আরও জানায়, আজ ০৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কেউ তাদের বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। এই সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্র বহন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়া  ডাক্সু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ডিএমপির জারি করা নির্দেশনাগুলো হলো-

বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধের সময়সুচীঃ

আজ ০৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৬.০০ ঘটিকা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রবেশদ্বার বন্ধ থাকবে।

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধের সময়সুচীঃ

০৮ সেপ্টেম্বর বিকাল ৪.০০ ঘটিকা থেকে ০৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে আসতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা নিম্নলিখিত পরিচয় পত্র ব্যবহার করতে পারবেনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র, হল পরিচয় পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক) গ্রন্থাগার পরিচয় পত্র, পে-স্লিপ (শুধুমাত্র ১ম বর্ষের শিক্ষার্থী)।

বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে ভুয়া ভোটার সনাক্তকরনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র কিউ আর কোড স্ক্যানিং এর মাধ্যমে “ভ্যারিফাইড ডাকসু ভোটার” কনফার্মেশন প্রদর্শন করবে। (সকল স্বেচ্ছাসেবক)। ভোটার নাম্বার ও ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বিশ্ববিদ্যালয় সার্ভারে ভোটার যাচায় করা যাবে। (শুধু মাত্র সহকারী প্রক্টরদের এই অনুমতি থাকবে)। বিশ্ববিদ্যালয় সার্ভার থেকে এই মেসেজ প্রদর্শন করবে বিধায় কোন ভুয়া পরিচয় পত্র এই মেসেজ প্রদর্শন করতে পারবেনা। হল পরিচয় পত্র প্রভোস্ট মহোদয়ের স্বাক্ষর যাচাই করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার যারা এই সময় ব্যবহার করতে পারবেন:

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য, জরুরী সেবায় নিয়োজিত যানবাহন, ৩ টি ব্যাংক, বাংলা একাডেমী ও পরমানু শক্তি কমিশন।

সকলকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Tags: ডাকসু নির্বাচন ২০২৫ডিএমপিনিরাপত্তা
Previous Post

এই বয়সে আইটেম সং করা যায় না: নাসরিন

Next Post

‘পুষ্পা’র তৃতীয় কিস্তি আসছে, জানালেন পরিচালক

Next Post
পুষ্পা সিনেমার চরিত্রে অভিনেতা, শক্তিশালী ও দৃষ্টিনন্দন উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

'পুষ্পা'র তৃতীয় কিস্তি আসছে, জানালেন পরিচালক

সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কৃতির গৌরব সাবিনা ইয়াসমিন, পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT