চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ, আহত ৮

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
8:47 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ, রাজনীতি
A A
মুন্সিগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ আহত ৮, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনারেল হাসপাতাল মুন্সিগঞ্জ।

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি ও আনন্দপুর গ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে আনন্দপুর গ্রামে বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বিএনপি সমর্থক উজির আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিসহ শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ও ককটেলের স্প্রিন্টারে আহতরা হলেন, শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ গুলিবিদ্ধ রোগীদের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত ৬ জন ও ককটেলের আঘাতে ২ জনসহ মোট ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের সবার বাসা মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় ৷ এর মধ্যে গুলিতে আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দু’জনের মাথায় আঘাত রয়েছে।

স্থানীয় সূত্র দাবি করেছে, ওই এলাকায় রাজনৈতিক আধিপত্য নিয়ে এই দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ চলছিল।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। কি কারণে এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

Tags: ককটেল বিস্ফোরণবিএনপির দু’গ্রুপের সংঘর্ষ
Previous Post

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

Next Post

করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

Next Post
কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে জনতা, করিমগঞ্জে সালিশি দরবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

উচ্চ তাপমাত্রার সূচক সহ সূর্য্য ও আকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়তে পারে গরমের তীব্রতা, সকালেই তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT