চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটারদের স্বার্থে বোর্ডের মুখোমুখি হতে প্রস্তুত মিঠুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটারদের স্বার্থে বোর্ডের সঙ্গে মিঠুনের আলোচনা প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপুল ভোটে জিতে কোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ মিঠুন

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সারাদিন মুখরিত থাকল সাবেক-বর্তমান ক্রিকেটারদের পদচারণায়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ঘিরে ছিল জমজমাট আবহ। কোয়াব নির্বাচনে বিশাল ব্যবধানে জিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ মিঠুন। জয়ের পর জানালেন, ক্রিকেটাদের স্বার্থে প্রয়োজনে বোর্ডের মুখোমুখি হতে প্রস্তুত।

বিসিবি একাডেমি ভবনে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে কোয়াব নির্বাচনের ভোটগ্রহণ। ২১৫ জন ভোটারের মধ্যে অনলাইন ও স্বশরীরে ভোট দিয়েছেন ১৯০ জন। ১৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ পেয়েছেন কেবল ৩৪ ভোট।

১১টি পদের মধ্যে কেবল সভাপতি পদেই লড়াইটা হয়েছে। বাকি ১০টিতে একক প্রার্থী থাকায় তারা নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আগামী দুবছর কোয়াবের নেতৃত্ব দেবেন তারা।

বিকেল পৌনে ৬টার দিকে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু। সঙ্গে ছিলেন বিজয়ী মিঠুনও। ফলাফল ঘোষণার পর সংবাদমাধ্যমে কথা বলেন নতুন সভাপতি। জানান, তার কাছে ক্রিকেটারদের স্বার্থ আগে।

বলেছেন, ‘আমরা সবাই মিলেই একটি পরিবারের মতো। এখানে কোন দূরত্ব, বিভেদ থাকার কথা নয়। বিসিবি আমাদের অভিভাবক। আমরা আমাদের যেকোনো প্রয়োজন, যেকোনো দাবি তাদের কাছে জানাতেই পারি। আশা করি বিসিবি সেটা ইতিবাচকভাবেই নেবে।’

‘দাবী আদায়ের দুটি পথ আছে। আমরা অবশ্যই চেষ্টা করব সমঝোতার মাধ্যমে যতটা সুন্দরভাবে সম্ভব সবকিছু করতে। কিন্তু যদি কখনও অন্যরকম কিছুর প্রয়োজন হয়, যেহেতু আমি ক্রিকেটারদের প্রতিনিধি, ক্রিকেটারদের স্বার্থই আমাকে দেখতে হবে। প্রয়োজন পড়লে ক্রিকেটারদের জন্য কঠিন পথও বেছে নিতে হতে পারে।’

মিঠুন আরও বলেন, ‘এই জয় মানে ক্রিকেটারদের জয়। দোয়া করবেন যেন ক্রিকেটারদের স্বার্থে কাজ করতে পারি। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করব।’

Tags: কোয়াববিসিবিমিঠুনমিরপুরলিড স্পোর্টস
Previous Post

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিতে পুলিশকে দুদকের চিঠি

Next Post

প্রতিশ্রুতির নানা বার্তা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা

Next Post
ঢাকায় নির্বাচনের জন্য ভোটারদের ক্যাম্পাসে ভোটার পরিচয় যাচাই. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিশ্রুতির নানা বার্তা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা

আদালত কক্ষে সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে বিচারকের সামনেই সাংবাদিককের ওপর আইনজীবীদের হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT