চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কু‌ড়িগ্রামে ৪ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু, হত্যা মামলা

শ্যামল ভৌমিক by শ্যামল ভৌমিক
11:29 পূর্বাহ্ন 02, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A
কুড়িগ্রাম সীমান্তের মানচিত্র ও বাংলাদেশ-ভারত সীমান্তের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের উলিপুরে চার মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছেন শিশুটির পিতা।

সোমবার ১ সেপ্টেম্বর রাতে হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

র‌োববার (৩১ আগস্ট) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির পিতা আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেছেন।

স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা শিশু আরিফুলকে হত্যা করে লাশ বা‌ড়ির পাশের বামনী নদীতে ফেলে দেয়। পু‌লিশ বলছে, রহস‌্য উৎঘাটন ক‌রে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, র‌োববার সন্ধ্যায় ঘরে শিশুটিকে তার মা ঘুমিয়ে রেখে পাশের বাড়িতে বেড়াতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান তার সন্তান বিছানায় নেই। শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরাসহ স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতেই বাড়ির পাশে বামনী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তারা।

শিশু‌টির পিতা আমিনুল ইসলাম ব‌লেন, আমার নিষ্পাপ শিশু‌টিকে কারা হত‌্যা করলো আমি এর বিচার চাই।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জিল্লুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।

এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

Tags: হত্যা মামলা
Previous Post

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়ালো

Next Post

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন হতে পারে: আইন উপদেষ্টা

Next Post
বাংলাদেশের আইন উপদেষ্টাদের সঙ্গে সাংবাদিকদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন হতে পারে: আইন উপদেষ্টা

বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় ঘোষণা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT