চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকরাই আমাকে প্রতিবার জিতিয়ে দেয়: অমি

‘বেশি পপুলারদের মনে হয় ক্রিটিকসরা পছন্দ করে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
অমি পুরস্কার হাতে ধরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি ‘বেস্ট ডিরেক্টর’ হিসেবে ‘পপুলার ক্যাটাগরি’-তে ওটিটি -ইউটিউব দুই মাধ্যমেই পুরস্কার পেয়েছেন।

রবিবার রাতে রাজধানীর একটি ফাইভস্টার হোটেলে অনুষ্ঠিত হওয়া ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ ২০২৪-এর আসরে অমি নির্মিত ‘অসময়’ এবং ‘শেষমেশ’ দুটি কনটেন্ট পুরস্কার পায়।

এই প্রাপ্তিতে দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কাজল আরেফিন অমি জানান, এটি দর্শকদের ভালোবাসায় সম্ভব হয়েছে। বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ ট্রফি দুটি, শোভাবর্ধন ও পুরস্কার. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, সবসময় দর্শকদের জন্য কাজ করি। তাদের ভালোবাসাই আসল পুরস্কার। অসময়, শেষমেশ দুটি কনটেন্টই রিলিজের পর দর্শকদের ভালোবাসা পেয়েছিল।

”এবার পপুলার ক্যাটাগরিতে সম্মাননা নিয়ে এলো। যারা পুরস্কার দিয়েছেন তাদের ধন্যবাদ, সঙ্গে দর্শকদের প্রতি রইলো কৃতজ্ঞতা।” বলছিলেন অমি।

নির্মাতা হিসেবে অমি এই প্রজন্মের দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে তিনি তার ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের কারণে ‘তারকা নির্মাতায়’ পরিণত হয়েছেন। সাফল্যের ধারাবাহিকতায় সিরিয়ালটির পঞ্চম সিজন প্রচার হচ্ছে চ্যানেল আই, বঙ্গ অ্যাপ এবং বুম ফিল্মসের ইউটিউবে।

কথা প্রসঙ্গে অমি জানান, গত কয়েক বছরে তিনি তার নির্মিত কনটেন্টগুলো দিয়ে যত পুরস্কার পেয়েছেন, সবগুলোই পপুলার ক্যাটাগরি-তে। আরও জানালেন, কখনও ক্রিটিকস ক্যাটাগরির পুরস্কার আসেনি তার হাতে। অমি বললেন, এ নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই।

অমি ও দর্শকদের সঙ্গে ছবি, সবাই হাসছে ও পুরস্কার হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ অমি বলেন, ক্যারিয়ারে যত অ্যাওয়ার্ড পেয়েছি, সবগুলো পপুলার ক্যাটাগরিতে। বেশি পপুলার মানুষদের মনে হয় ক্রিটিকসরা পছন্দ করে না। পুরস্কার পেয়েছি এতেই সম্মানিত বোধ করি। কোন ক্যাটাগরি এটা আমার কাছে ম্যাটার করে না। আসলে আমি সবসময় কাজ করি দর্শকের জন্য। দর্শকরাই আমাকে প্রতিবার জিতিয়ে দেয়। এজন্য সবসময় তাদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি।

ওটিটি-ইউটিউবে ‘বেস্ট ডিরেক্টর’র পাশাপাশি অমি নির্মিত ‘অসময়’, ‘শেষমেষ’ কনটেন্ট দুটি দিয়ে বঙ্গ, ক্লাব ইলিভেন ওটিটি এবং ইউটিউব প্ল্যাটফর্মের পুরস্কার পেয়েছে। এছাড়া পপুলার ক্যাটাগরিতে দুটি কনটেন্টের জন্য জিয়াউল হক পলাশ এবং মনিরা মিঠুও পুরস্কার পেয়েছেন।

Tags: অভিনয়অসময়কাজল আরেফিন অমিচ্যানেল আইনাটকব্যাচেলর পয়েন্টলিড বিনোদনসিনেমা
Previous Post

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

Next Post

নাসুম-মোস্তাফিজ-তাসকিন তোপে টেনেটুনে শতকে ডাচরা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসুম-মোস্তাফিজ-তাসকিন তোপে টেনেটুনে শতকে ডাচরা

ম্যানেজার টেন হাগের হতাশা ফুটবল ম্যাচে ব্যর্থতার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচেই চাকরি গেল টেন হাগের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT