চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ আমলে দেশে গুমের আতঙ্ক ছিল: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 অপরাহ্ন 29, আগস্ট 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

“গুমের শিকার ব্যক্তিবর্গের স্মরণে আন্তর্জাতিক দিবসের” বাণী দিয়েছেন ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার দুঃশাসন ছিল গুম ও বিচার বর্হিভূত হত্যার মতো মানবতাবিরোধী অপরাধে পরিপূর্ণ। পতনের পূর্বে আওয়ামী আমলে বাংলাদেশে গুমের আতঙ্ক বিরাজমান ছিল। দুঃশাসন থেকে উৎপন্ন হয় গুম ও বিচার বহির্ভূত হত্যার মতো মানবতা বিরোধী নৃশংসতা।

‘গুমের শিকার ব্যক্তিবর্গের স্মরণে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে এসব কথা বলেন।

তিনি বলেন, আমি অদৃশ্য হয়ে যাওয়া মানুষের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছি। তাদের পরিবারের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। মূলত হিংস্র্র স্বৈরাচারী সরকারের হাতেই গুম হয় সবচেয়ে বেশি। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দিয়ে বিরোধী দলের প্রতিবাদী নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে অদৃশ্য করা ছিলো আওয়ামী শাসনের অনুসঙ্গ। এরা বিরোধী দল ও মতের মানুষদের অল্পদিন অথবা দীর্ঘদিন কিংবা চিরদিনের জন্যে নিখোঁজ করে দেয়।

বিএনপি মহাসচিব বলেন, প্রায় দেড় দশক ধরে ৭০০ এর অধিক মানুষকে বলপূর্বক গুম করা হয়েছে। এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু ও চৌধুরী আলম এর মতো জনপ্রতিনিধিসহ বিএনপি’র অসংখ্য ছাত্র-যুবকদের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিখোঁজ করা রয়েছে। লক্ষ্য ছিল বিরোধী রাজনৈতিক নেতাকর্মীসহ বিরোধী কণ্ঠকে নির্মূল করা।

তিনি বলেন, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারদের যথাযথ পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং গুমের শিকার নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিকতার সাথে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে।

মির্জা ফখরুল বলেন, একইসাথে গুমের জন্য দায়ী শেখ হাসিনা থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থার জড়িত প্রত্যেক কর্মকর্তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য উদ্যোগ, স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে বিশ্বজুড়ে ২০১১ সাল থেকে প্রতিবছর ৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত হয়ে আসছে।

“২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেশন ফর প্রোটেকশন অব অল পার্সনস এগেইন্সট এনফোর্সড ডিজ এ্যাপিয়ারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ৩০ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষনা করা হয়।

Tags: গুমগুমের শিকারজাতিসংঘ
Previous Post

ফেনীর সীমান্তবর্তী লোকালয়ে বাঘের প্রবেশ

Next Post

মেঘনা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

Next Post
মেঘনা নদীতে শিশুর মরদেহ উদ্ধার, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকৌশল শিক্ষার্থীদের মশাল মিছিল, প্রতিবাদে অংশগ্রহণকারীরা মুখে মাস্ক পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশি হামলার প্রতিবাদে প্রকৌশল শিক্ষার্থীদের মশাল মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT