চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বন্দরে একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 29, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
চট্টগ্রাম বন্দরে কনটেইনার লোডিং ও আনলোডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে ‘চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)’।

শুক্রবার (২৯ আগস্ট) বন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট ৫ হাজার ১৯টি টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়। এর মধ্যে আমদানি কনটেইনার ২ হাজার ১০১টি টিইইউএস এবং রফতানি কনটেইনার ২ হাজার ৯১৮টি টিইইউএস। একদিনে এটি এখন পর্যন্ত বন্দরের সর্বোচ্চ হ্যান্ডলিং রেকর্ড।

গত ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটি- ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটর হিসেবে দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বন্দর সূত্রে জানা যায়, চলতি মাসের ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত এনসিটির চার বার্থে মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। প্রতিদিন গড়ে ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা আগের তুলনায় ৪০ শতাংশ বেশি।

এর আগে ২৬ আগস্ট প্রকাশিত বিশ্লেষণে দেখা যায়, সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর প্রথম ৪৯ দিনে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। একই সময়ে পূর্বেও অপারেটরের হ্যান্ডলিং ছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ মাত্র দেড় মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।

২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৮ আগস্টের পাঁচ বছরের (২০২২ বাদে) প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, বর্তমানে চট্টগ্রাম বন্দরের প্রধানতম টার্মিনাল এনসিটির গতি বাড়ায় পুরো বন্দরের গতি বেড়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ। প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের এইদিনে চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডেল করেছে ৯ হাজার ৩৯৫ টিইইউএস। অন্যদিকে ২০২৪ সালে ৮ হাজার ৫৫০ টিইইউএস, ২০২৩ সালে ৮ হাজার ৫৬২ টিইইউএস, ২০২১ সালে ৮ হাজার ৪৩৭ টিইইউএস এবং ৮ হাজার ৬৭০ টিইইউএস হ্যান্ডেলিং হয়েছে। যা চার বছরের গড় হিসেবে ৮ হাজার ৫৫৫ টিইইউএস হিসেবে ধরা যায়।

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর মো. বেনজির মাহমুদ বলেন, ‘চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রফতানি বাণিজ্যের প্রাণকেন্দ্র। সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর থেকে এনসিটির কার্যক্রমে আমরা দক্ষতা ও গতি নিশ্চিত করার চেষ্টা করছি। রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং আমাদের টিমওয়ার্ক ও সুষ্ঠু ব্যবস্থাপনারই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এ ধারাবাহিকতা দেশের বাণিজ্যকে আরও গতিশীল করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কর্মকর্তারা জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেড ও গেটসমূহে নিরলসভাবে কাজ করছেন। যার ফলে কনটেইনার হ্যান্ডলিংয়ের জটিলতা আগের তুলনায় অনেকাংশে কমে এসেছে। চট্টগ্রাম ড্রাই ডকের এ কার্যকর ভূমিকা দেশের আমদানি-রফতানি কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া, এনসিটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে।

Tags: চট্টগ্রাম বন্দরচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি)
Previous Post

‘মিস ফিলিস্তিন’-কে নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক

Next Post

‘ভালো না খেললে সমালোচনা হবেই’

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো না খেললে সমালোচনা হবেই’

ভারতের প্রধানমন্ত্রী মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন: মমতা বন্দ্যোপাধ্যায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT