চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক গ্রেফতার

রবিউল হক রবি by রবিউল হক রবি
7:33 অপরাহ্ন 28, আগস্ট 2025
in - সেমি লিড, অপরাধ, জনপদ, ফেনী
A A
ফেনীতে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেণীতে এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার।

ফেনীর পাঁচগাছিয়ায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করা হয়েছে। ব্রিকফিল্ডের পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহত শিশুর মা মুক্তা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ এর ২ ধারায় ধর্ষণ করে হত্যা করার অপরাধে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার ২৮ আগস্ট দুপুরে ময়না তদন্ত শেষে নিহত শিশুর মরদেহ তার গ্রামে নিয়ে যাওয়া হয়।

বুধবার ২৭ আগস্ট দিবাগত রাত বারোটার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা সোনালি ব্রিকফিল্ড থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাথিয়ারা এলাকার মেয়ে শিশুটি বুধবার দুপুরের দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। আশপাশের এলাকায় স্বজনরা মাইকিং করে খোঁজ করলেও তার সন্ধান মেলেনি। রাত সাড়ে বারোটার দিকে স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে সেখানকার সোনালি ব্রিকসের পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পাশে মেয়েটির জামা দেখতে পায়। পরে সেখানে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এসময় ব্রিকফিল্ডে কর্মরত রাসেল নামে এক যুবককে সন্দেহজনকভাবে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। আটক রাসেল ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে। পুলিশ থানায় তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো পাঠায়।

Tags: ধর্ষণের পর হত্যা
Previous Post

সাবেক এমপি মাসুদ উদ্দিনসহ ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকা অর্থপাচারের মামলা

Next Post

৩৫ বছর পর চাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর

Next Post
চাকসুর তফসিল ঘোষণা ভবনের ছবি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৫ বছর পর চাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর

শাহরুখ খান উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আছেন, শান্ত ও আত্মবিশ্বাসী।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের ১৩ কোটির 'মান্নাত'র দাম এখন ২০০ কোটি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT