চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুরস্কার নিঃসন্দেহে কাজের অনুপ্রেরণা যোগায়’

সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেয়ে বললেন রানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 পূর্বাহ্ন 25, আগস্ট 2025
in বিনোদন
A A
পুরস্কার হাতে একজন পুরুষ, প্রাকৃতিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের টেলিভিশন জগতে বিনোদন মাধ্যমে এক পরিচিত নাম নাজমুল আলম রানা। প্রায় ১৪ বছর ধরে তিনি কাজ করছেন সংবাদভিত্তিক চ্যানেল চ্যানেল টোয়েন্টিফোরে।

বিনোদনের যেকোন খবর বস্তুনিষ্ঠভাবে প্রচারের কারণে এই অঙ্গনের মানুষদের কাছে আস্থা অর্জন করেছেন। তারই স্বীকৃতি হিসেবে বছরের সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেলেন নাজমুল আলম রানা।

সদ্য অনুষ্ঠিত মিরর ম্যাগাজিন আয়োজিত বাংলাদেশ ওটিটি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে সাংবাদিক রানার হাতে তুলে দেয়া হয়েছে এই সম্মাননা।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশে নাজমুল আলম রানা বলেন, পুরস্কার নিঃসন্দেহে কাজের অনুপ্রেরণা যোগায়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সচরাচর আমি পুরস্কার গ্রহণ করি না। কিন্তু যখন দেখলাম দেশের সব চ্যানেলের মধ্য থেকে চ্যানেল টোয়েন্টিফোরের বিনোদন বিভাগটাকে আলাদা করা হয়েছে, তখন এই পুরস্কারের প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে। এ জন্য অবশ্যই ধন্যবাদ আয়োজকদের।

নাজমুল আলম রানার জন্ম ঢাকায় হলেও বেড়ে ওঠা ফেনীতে। পড়াশোনার মাঝে ২০০৬ সালে অক্টোবরে দৈনিক সমকাল পত্রিকায় ম্যাডোনাকে নিয়ে লেখা একটি প্রতিবেদন দিয়ে লেখালেখি জীবন তার। ২০১০ সালের মাঝামাঝি পর্যন্ত প্রতিষ্ঠানটিতে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেন। এরপর সহ-সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক যায়যায়দিন পত্রিকায়।

২০১২ সালের ৪ এপ্রিল যুক্ত হন চ্যানেল টোয়েন্টিফোরে। বর্তমানে এই প্রতিষ্ঠানে বিনোদন ও লাইফস্টাইল বিভাগের দায়িত্ব পালন করছেন নাজমুল আলম রানা।

তিনি বলেন, “স্বতন্ত্র কাজ করার জন্য আদর্শ একটি প্রতিষ্ঠান চ্যানেল টোয়েন্টিফোর। এখানে কাজের যেমন স্বাধীনতা আছে, তেমনি বিনোদন জগতের খবর বিশেষভাবে প্রাধান্য পায়। আর এ জন্যই ১৪ বছর ধরে একই প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি।

দেশের সব টেলিভিশন চ্যানেলে বিনোদন বিভাগে কর্মরত সাংবাদিকদের নিয়ে তৈরি সংগঠন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেজাব-এর সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল আলম রানা।

এই সংগঠন সম্পর্কে তিনি বলেন, এই সংগঠনের মূল লক্ষ্য টেলিভিশনের প্রকৃত সাংবাদিকদের কল্যাণে কাজ করা। কাজ করতে গিয়ে মাঝে মধ্যেই আমরা অনেক ক্রাইসিস ফেস করি। এক্ষেত্রে সংকট মোকাবেলায় একা কথা বলা দুস্কর। যদি সম্মিলিতভাবে একটা প্ল্যাটফর্ম থেকে কথা বলি, তাহলে কাজটা সহজ হয়। সে জায়গা থেকেই টেজাব এর পথচলা। আসছে ৬ সেপ্টেম্বর সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী।

Previous Post

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে এখন লাগবে ৩০০ কোটি টাকা

Next Post

সংসদীয় আসনের খসড়া সীমানার ওপর দাবি-আপত্তি নিয়ে ইসিতে শুনানি চলছে

Next Post
নির্বাচন ভবন, ঢাকা, বাংলাদেশ, আধুনিক স্থাপত্য, গ্লাস ফেসিং. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদীয় আসনের খসড়া সীমানার ওপর দাবি-আপত্তি নিয়ে ইসিতে শুনানি চলছে

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান হাসিমুখে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেইলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ সাকিবের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT