চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কচি কণ্ঠের আসর’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 25, আগস্ট 2025
in বাংলাদেশ
A A
কচি কণ্ঠের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শিশু সংগঠন ‘কচি কণ্ঠের আসর’ এর গৌরবময় ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ‘শিশু-কিশোরদের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে সংগঠনটি।

রোববার (২৪ আগস্ট) বিকেলে শাহবাগে ঢাকা ক্লাব অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সম্পর্কিত নানা তথ্য তুলে ধরে হয়। এসময় বলা হয়, সুবর্ণ জয়ন্তীর মহোৎসব অনুষ্ঠানটি হবে আগামী ২৭ ডিসেম্বর, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

এতে বলা হয়, সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শিশু-কিশোরদের ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সৃজনশীল চর্চা, নেতৃত্ব, সমাজ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার মতো বিষয়গুলোকে সামনে নিয়ে দুই বিভাগে ৮ থেকে ১৬ বছর বয়সী শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এছাড়া ‘আমি প্রধানমন্ত্রী হলে শিশুদের জন্য কী করবো’ বিষয়ক ভিডিও বার্তা মোবাইলে ধারণ করে নির্দিষ্ট লিংক এ জমা দেয়ার প্রতিযোগিতা থাকবে। হবে ‘অনলাইন পরিবেশ প্রতিযোগিতা – সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিযোগিতা। যেখানে বৃক্ষরোপণ, আমার বাগান ভিডিও/ ছবি পাঠানো অথবা রিসাইকেল পণ্য তৈরির প্রক্রিয়ার ধারণকৃত ভিডিও নির্দিষ্ট লিংক এ জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বিজয়ীদের জন্য বিদেশে শিক্ষা সফর এবং বৃত্তি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি হেমায়েত হোসেন বলেন, শিশুরা হলো জাতির ভবিষ্যতের স্থপতি। তাদের কল্পনা, সৃজনশীলতা ও স্বপ্নই আগামী দিনের পৃথিবী নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু দুঃখজনকভাবে, আমরা বিশ্বজুড়ে শিশুদের মানবিক বিপর্যয়ের শিকার হতে দেখছি। গাজা ও ইউক্রেনে যুদ্ধের কারণে অসংখ্য শিশুর জীবন, শিক্ষা ও নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের পরিস্থিতি কেবল ওই অঞ্চলের জন্য নয়, গোটা মানবজাতির জন্যই গভীর উদ্বেগের বিষয়। শিশুদের হাসি ও স্বপ্নকে রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

আগামীতে ‘কচি কণ্ঠ’ স্বাস্থ্য কেন্দ্র নিয়ে কাজ করবে। যেখানে শিশুদের জন্য ৫০ শয্যার হাসপাতাল থাকবে। এছাড়া শিশুর নিরাপদ আশ্রয় নিশ্চিতে এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে সংগঠনটি।

Tags: সুবর্ণ জয়ন্তী
Previous Post

দ্রুত প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সঙ্কট সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব

Next Post

প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা

Next Post
রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, শিশু ও নারীসহ পরিবারসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা

মানববন্ধনে গুম হওয়া দুই ভাইয়ের মুক্তির দাবিতে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে গুম হওয়া দুই ভাইকে ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT