চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে নয়াদিল্লির রাস্তায় থাকার অধিকার পেল বেওয়ারিশ কুকুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 23, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Save stray dogs protest sign held by a person in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু বিতর্ক ও আইনি টানাপোড়েনের পর ভারতের সুপ্রিম কোর্ট এক সংশোধিত রায়ে জানিয়ে দিয়েছে, দেশটির রাজধানী নয়াদিল্লিসহ দেশের যেকোনো শহরের বেওয়ারিশ কুকুরদের রাস্তায় বসবাস করার অধিকার রয়েছে—তবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে।

আজ (২৩ আগস্ট) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বেওয়ারিশ কুকুরদের প্রথমে ধরা হবে। তাদের স্টেরিলাইজ ও টিকা প্রদান করা হবে। এরপর আবার তাদের নিজ নিজ এলাকায় ছেড়ে দেওয়া হবে। শুধুমাত্র জলাতঙ্কে আক্রান্ত বা প্রমাণিত আক্রমণাত্মক প্রাণীদেরই আশ্রয়কেন্দ্রে রাখা হবে।

এছাড়াও, কুকুরদের প্রকাশ্যে খাওয়ানো নিষিদ্ধ করা হয়েছে। তার বদলে নির্দিষ্ট স্থানে খাবার বিতরণের পরামর্শ দিয়েছে আদালত। তবে এর আগে গত ১২ আগস্ট, শিশুদের ওপর একাধিক কুকুর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটি আদেশ দেয়, যেখানে বলা হয় রাজধানীর রাস্তাগুলো বেওয়ারিশ কুকুরদের জন্য উন্মুক্ত থাকবে না।

আদালতের ভাষায়, আট সপ্তাহের মধ্যে এই প্রাণীদের ধরে স্থায়ী আশ্রয়কেন্দ্রে পাঠাতে হবে। এই রায় প্রকাশের পর প্রাণীপ্রেমীদের মধ্যে দেখা দেয় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদের ঝড় ওঠে, বিশেষত মুম্বাইয়ের রাস্তায় আন্দোলনে নামে অসংখ্য পশুপ্রেমী।

তারা যুক্তি দেন, দিল্লির মতো ঘনবসতিপূর্ণ শহরে ১০ লক্ষেরও বেশি কুকুরের জন্য স্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলা বাস্তবসম্মত নয়। শেষ পর্যন্ত গত শুক্রবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ পূর্বের আদেশ পুনর্বিবেচনা করে তা স্থগিত রাখে এবং সংশোধিত একটি রায় ঘোষণা করে।

উল্লেখ্য, ২০২৩ সালে হায়দ্রাবাদে চার বছর বয়সী একটি শিশুর নির্মম মৃত্যুর ঘটনা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। সিসিটিভিতে ধারণ করা ওই হামলার দৃশ্য গণমাধ্যমে ভাইরাল হয় এবং কুকুর-নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ২০২৩ সালে ভারতে প্রায় ৩৫ লক্ষ কুকুর কামড়ানোর ঘটনা ঘটেছে, যার ফলে মৃত্যু হয়েছে ২৮৬ জনের।

Tags: নয়াদিল্লিভারত
Previous Post

‘ইউএসএ ট্যারিফ নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে’

Next Post

শান্তিচুক্তি না হলে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেবেন ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দরে দাঁড়িয়ে হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিচুক্তি না হলে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেবেন ট্রাম্প

নিশো, ভিকা ও নাবিলা অভিনীত নাটকের দৃশ্য, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আকা’ নিয়ে নিশো-ভিকির নতুন পরীক্ষা, সঙ্গে নাবিলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT