চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তিগত সফরে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 22, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছবি, রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে।

এএফপি জানিয়েছে, শুক্রবার ২২ আগস্ট দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তাকে গ্রেপ্তার করে কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।

সিআইডি জানায়, ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্যক্তিগত সফরে লন্ডনে যান রনিল বিক্রমসিংহে, যেখানে তার স্ত্রীর একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেসময় তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন।

অভিযোগ উঠেছে, ওই সফরের ব্যয়—বিমান ভাড়া, আবাসন এবং নিরাপত্তা ব্যবস্থা—সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়েছিল।

অবশ্য বিক্রমসিংহে পূর্বে দাবি করেছিলেন, সফরটি ছিল ব্যক্তিগত এবং তার স্ত্রীর যাত্রা ও অন্যান্য খরচ তিনি নিজ খরচে নির্বাহ করেছিলেন। তবে তদন্তে তার দাবির সঙ্গে সরকারি ব্যয়ের তথ্য মিলেনি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, প্রমাণ পাওয়া গেছে যে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত উদ্দেশ্যে সরকারি সম্পদ ব্যবহৃত হয়েছে, যা গুরুতর অপরাধ।

২০২২ সালের জুলাইয়ে, তীব্র জনবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর রনিল বিক্রমসিংহে দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

Tags: শ্রীলঙ্কা
Previous Post

ভারতের সঙ্গে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

Next Post

এক নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন শাকিব!

Next Post
শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমার পোস্টার, যেখানে তিনি বন্দুক হাতে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন শাকিব!

প্রোটিয়া ক্রিকেটার ব্রিটজকার ব্যাটিং করে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ডপ্রিয় প্রোটিয়া ব্রিটজকের আরেকটি রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT