চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিট্যান্সে চাঙাভাব, ১৭ দিনে এসেছে ১৪২ কোটি ডলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 পূর্বাহ্ন 19, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহের চিত্র, ডলার নোট ও বিশ্ব মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি আগস্টের প্রথম ১৭ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চাঙাভাব দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এ সময়ে দেশে এসেছে ১৪২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। গড়ে প্রতিদিন এসেছে ৮ কোটি ৩৭ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান  বলেন, গত বছরের এই সময়ে এসেছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছর তা বেড়ে হয়েছে ১৪২ কোটি ৪০ লাখ। এতে রেমিট্যান্স নিয়ে সরকারের পাশাপাশি অর্থনীতি–সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

তিনি জানান, শুধু ১৭ আগস্ট এক দিনেই দেশে এসেছে ১৬ কোটি ডলার, যা মাসের গড় আয়ের প্রায় দ্বিগুণ।

বাংলাদেশ ব্যাংকের আরও তথ্য বলছে, জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৯০ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবাহ বেড়েছে ২৮ শতাংশ।

গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে: রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকে ২২ কোটি ৯২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকে ১৬৮ কোটি ৯৭ লাখ ডলার, বিদেশি খাতের ব্যাংকে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়।

Tags: বাংলাদেশ ব্যাংকরেমিট্যান্স
Previous Post

জ়েলেনস্কির ব্ল্যাক স্যুটের প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প

Next Post

জামায়াত নেতা নজরুল হত্যার মূল হোতা সৌরভ গ্রেপ্তার

Next Post
নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুবক, পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত নেতা নজরুল হত্যার মূল হোতা সৌরভ গ্রেপ্তার

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাজেট পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ে এডিপি বাস্তবায়ন সাত বছরের মধ্যে সর্বনিম্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT