চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ বছর পর জাপানি সিনেমার লোকার্নো জয়

৭৮তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লেপার্ড জিতলো জাপানি সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 18, আগস্ট 2025
in বিনোদন
A A
জাপানি সিনেমার লোকার্নো জয় উদযাপন করছেন অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেড় যুগ পর সুইজারল্যান্ডের বিশ্ব খ্যাত লোকার্নো চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার গোল্ডেন লেপার্ড জিতলো জাপানি সিনেমা। ১৬ আগস্ট পর্দা নামলো ৭৮তম লোকার্নো চলচ্চিত্র উৎসবের। আর এদিন উৎসব সেরার পুরস্কারটি জিতে নেন শো মিয়াকে।

‘টু সিজনস, টু স্ট্রেঞ্জার্স’ সিনেমাটির জন্য গোল্ডেন লেপার্ড (সেরা চলচ্চিত্রের পুরস্কার) জিতে নেন মিয়াকে। যার মাধ্যমে ১৮ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানি পরিচালককে এই শীর্ষ পুরস্কারের মালিক করেছে।

উৎসবের সমাপনী দিনে পুরস্কার গ্রহণের সময় ৪১ বছর বয়সী মিয়াকে বলছিলেন যে, বিক্ষিপ্ত সময়ের মধ্যে সিনেমার শক্তি নিয়ে তিনি ভাবছিলেন। সেই সময়েই ‘টু সিজনস, টু স্ট্রেঞ্জার্স’ এর পরিকল্পনা মাথায় আসে।

তিনি বলেন, “একটি জগতে যেখানে এত ভয়ানক ঘটনা ঘটছে, আমি বারবার নিজেকে জিজ্ঞেস করছিলাম, সিনেমা কী করতে পারে।” সিনেমাটি বানানোর সময় তিনি নিজের শিল্পের প্রতি ভালোবাসা ও বিশ্বাস, এবং পৃথিবীর প্রতি ভালোবাসা অনুভব করেছেন বলেও জানান।

তিনি আরও যোগ করেন, “যদি আমি এই সিনেমার মাধ্যমে পুরো ভাবনাটা অন্যদের সঙ্গে ভাগ করতে পারি, তবে এর চেয়ে বড় সন্তুষ্টি কিছু নেই।”

‘টু সিজনস, টু স্ট্রেঞ্জার্স’ চলচ্চিত্রটি খ্যাতিমান মাঙ্গা শিল্পী ইয়োশিহারু তসুগে-এর দুইটি কাজের উপর ভিত্তি করে নির্মিত এবং এটি একজন চিত্রনাট্যকারের উদ্দেশ্যহীন যাত্রাকে অনুসরণ করে। সিনেমার কাস্টে রয়েছেন শিম ইউন-ক্যাং, শিনিচি তসুসুমি এবং জুমি কাওয়াই। সিনেমাটি জাপানে ৭ নভেম্বর মুক্তি পাবে।

শেষবার জাপানি চলচ্চিত্র লোকার্নোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লেপার্ ‘ জিতেছিল মাসাহিরো কোবায়াশির ‘দ্য রিবার্থ’ (২০০৭) সিনেমায়। তারও আগে লোকার্নো জয়ী জাপানি ছবিগুলোর মধ্যে আছে টেইনোসুকে কিনুগাসার ‘গেইট অব হেল’ এবং কন ইচিকাওয়ার ‘ফায়ারস অন দ্য প্লেইন’। আসাহি

Tags: জাপানি সিনেমালিড বিনোদনলোকার্নোলোকার্নো চলচ্চিত্র উৎসবসুইজারল্যান্ড
Previous Post

সাভারে বন্ধ হচ্ছে সব ইটভাটা, পরিপত্র জারি

Next Post

জেমস বন্ড নারী হলে কেমন হয়?

Next Post
প্রাচীন নারী চেহারা বিশিষ্ট মহিলা, হালকা সাদা চুল ও হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেমস বন্ড নারী হলে কেমন হয়?

প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কোন কারাগার দেখছেন না বলে জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমোদন পেলে চলতি সপ্তাহেই 'নির্বাচনের রোডম্যাপ' প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT