চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা মুখ্য: বদিউল আলম মজুমদার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 16, আগস্ট 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত “আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান” শীর্ষক ছায়া সংসদের বিজয়ীদের পুরুস্কার তুলে দিচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ভূমিকা মুখ্য তার পাশাপাশি প্রার্থী, ভোটার, নাগরিক সমাজ ও গণমাধ্যমসহ সকল অংশীজনের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (১৬ আগস্ট) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত “আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান” শীর্ষক ছায়া সংসদে এসব বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, সরকার না চাইলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না। তবে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকলে ভোটাররা এবার নিঃসংকোচে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবে। কিন্তু রাজনৈতিক দলসমূহ যদি হুন্ডা-গুন্ডা, টাকার খেলায় মেতে থাকে তবে ভালো নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও সতর্ক করেন, সংস্কার ব্যতীত নির্বাচন হলে তা বিতর্কিত হতে পারে। ছাত্র রাজনীতি নিয়ে তিনি বলেন, ছাত্ররা কোনো দলের লাঠিয়াল হবে, এটা হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

ছায়া সংসদের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, নির্বাচনের সময় ঘোষণা হলেও জুলাই সনদ চূড়ান্ত হয়নি। সনাতন না পিআর কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধ এখনও শেষ হয়নি। এ কারণে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে নতুন শঙ্কা তৈরি হচ্ছে।

হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, যদি এই বিভেদ বাড়তে থাকে তবে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে।

ছায়া সংসদ প্রতিযোগিতায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজকে পরাজিত করে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক সাইদুর রহমান, সাংবাদিক জাকির হোসেন লিটন ও সাংবাদিক মো. হুমায়ূন কবীর।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

 

Tags: নির্বাচন কমিশননির্বাচন ব্যবস্থা সংস্কারসুষ্ঠু নির্বাচন
Previous Post

ট্রাম্প-পুতিন আলোচনা, কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না

Next Post

এই প্রথম টেলিভিশনে শবনম

Next Post
শবনমের প্রথম টেলিভিশন সাক্ষাৎকারের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই প্রথম টেলিভিশনে শবনম

বাংলাদেশ ক্রিকেটার জিশান ও রাকিবুলের মধ্যে আলোচনা, নেপাল বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জিশান-রাকিবুলে ভর করে নেপালকে হারিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT