চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে হঠাৎ ‘অ্যাডভান্সড প্রোটেকশন’: ভোগান্তিতে ব্যবহারকারীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 পূর্বাহ্ন 16, আগস্ট 2025
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুকের লক ও চাবি, নিরাপত্তা ও প্রোটেকশনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে না পেরে ভোগান্তির মুখে পড়েছেন। অনেকেই অভিযোগ করছেন, লগইনের সময় একটি ‘অ্যাডভান্সড প্রোটেকশন’ বার্তা দেখাচ্ছে।

সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন অনুযায়ী, বিভ্রাটটি শুরু হয় স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৪টা ৩০ মিনিট নাগাদ। ব্যবহারকারীরা জানিয়েছেন, ফেসবুক অ্যাপে লগইন করতে এবং ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে গিয়ে নানা ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সার্ভিস মনিটরিং সাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে: “ব্যবহারকারীদের রিপোর্টে ফেসবুকে সম্ভাব্য সমস্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।”

একজন ব্যবহারকারী এক্স-এ লিখেছেন, “দারুণ! ফেসবুকে লগ ইন করা যাচ্ছে না। মনে হচ্ছে এটি ডাউন। আর কারো কি একই সমস্যা হচ্ছে?”

ডাউন ডিটেক্টর এর পরিসংখ্যান অনুযায়ী, সমস্যার শিকার ৪৬ শতাংশ ব্যবহারকারী ফেসবুক অ্যাপের মাধ্যমে লগইন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ওয়েবসাইটের মাত্র ২২ শতাংশ ব্যবহারকারী একই সমস্যার মুখোমুখি হয়েছেন।

তবে, অনেক ব্যবহারকারী এক্স-এ জানিয়েছেন যে, তারা কোনো সমস্যা ছাড়াই ফেসবুকে প্রবেশ করতে পারছেন। ফলে ধারণা করা হচ্ছে, এই সমস্যা নির্দিষ্ট কিছু অঞ্চলেই সীমাবদ্ধ।

ডাউন ডিটেক্টরের লাইভ ম্যাপে দেখা যাচ্ছে, যুক্তরাজ্য-জুড়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে। তবে, যুক্তরাষ্ট্র থেকেও অনেকে একই ধরণের সমস্যার কথা জানিয়েছেন।

এখন পর্যন্ত মেটা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

Tags: ফেসবুকমেটা
Previous Post

স্বর্ণের খনিতে ২৫ শ্রমিকের প্রাণহানি

Next Post

রোমাঞ্চে মৌসুম শুরু লিভারপুলের, সালাহর বিরল রেকর্ড

Next Post
লিভারপুলের খেলোয়াড়রা মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমাঞ্চে মৌসুম শুরু লিভারপুলের, সালাহর বিরল রেকর্ড

পাকিস্তানে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃতের সংখ্যা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে আকস্মিক বন্যায় ২০০ জনের মৃত্যু, ত্রাণবাহী হেলিকপ্টার বিধ্বস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT