চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছাদ থেকে লাফ দিয়ে’ মগ লিবারেশন পার্টির আঞ্চলিক কমান্ডার নিহত

খাগড়াছড়িতে সেনা অভিযান

আজহার হেরা by আজহার হেরা
7:56 অপরাহ্ন 15, আগস্ট 2025
in - সেমি লিড, খাগড়াছড়ি, জনপদ
A A
বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে সেনা অভিযানে নিহত হয়েছে মগ লিবারেশন পার্টি (এমএলপি)-এর আঞ্চলিক কমান্ডার কংচাইঞো মারমা (৩১)।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে জেলা শহরের শান্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কংচাইঞো মারমা মহালছড়ি এলাকার অংসাজাই মারমার ছেলে। অভিযোগ রয়েছে, তিনি চলতি বছরের এপ্রিলে মানিকছড়ির ছদুরখীল থেকে রবি মোবাইল টাওয়ারের দুই টেকনিশিয়ান অপহরণের মূল হোতা।

নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ব্যবসায়ী সুজিত দে’র ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় সেনা উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন যুবক কংচাইঞো মারমা ওই ভবনের দোতলা থেকে লাফ দেয়। এতে গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তখন কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ৫টি এলজি, ২১টি কার্তুজ ও ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

তবে, খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দিপা ত্রিপুুরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। উঁচু অংশ থেকে পড়ায় আঘাতের চিহ্ন রয়েছে। গুলির চিহৃ নেই বলে জানিয়েছেন তিনি।

ভবনটির মালিক সুজিত দে জানান, গত দেড় বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে ওই যুবক ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। একটি ইস্পাত কোম্পানিতে কাজ করতেন বলে জানিয়েছিলেন তিনি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, হাসপাতাল থেকে মৃত্যুর বিষয়টি জানানোর পর পুলিশ সুরতহাল করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

Tags: গুইমারা
Previous Post

এসএ গেমসে পদক জিততে মেয়েদের ভলিবলে দীর্ঘমেয়াদি ক্যাম্প

Next Post

ঢাবিতে সরকারের বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন অনুষ্ঠান

Next Post
ঢাবিতে সরকারের বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে সরকারের বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন অনুষ্ঠান

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও বাঁকানো রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে দুর্ঘটনায় শিশুসহ নারীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT