চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা: ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 পূর্বাহ্ন 14, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, জনপদ, রংপুর
A A
ঢাকার তদন্ত ভবনের সামনে পুলিশ ও সাধারণ মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে জামাই-শ্বশুরকে হত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই এসআইসহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

রংপুর পুলিশ সুপারের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়।

একইসঙ্গে ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে তদন্ত কার্যক্রম থেকেও অব্যাহতি দেয়া হয়েছে। মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের ও সফিকুল ইসলাম, কনস্টেবল ফারিকুদ আখতার জামান, ধিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।

উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের রুপলাল ও তার ভাগ্নি জামাই প্রদীপ বাড়ি ফেরার পথে গণপিটুনিতে নিহত হয়। এ ঘটনায় রুপলালের স্ত্রী ভারতী রানী তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

Tags: গণপিটুনিগণপিটুনিতে নিহতরংপুরে
Previous Post

কড়া নজরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত

Next Post

রোমাঞ্চের শেষে পিএসজির ঘরে উয়েফা সুপার কাপ

Next Post
পিএসজির খেলোয়াড়রা উয়েফা সুপার কাপ জেতার পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমাঞ্চের শেষে পিএসজির ঘরে উয়েফা সুপার কাপ

ফিলিস্তিনি নিহতের দাফনে শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলায় আরও ১২৩ ফিলিস্তিনি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT