চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন টাইগার যুবারা দেশে ফিরেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 অপরাহ্ন 12, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট যুব দলের সদস্যরা দেশে ফিরেছেন, পুরস্কার ও ফুলের তোড়া নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ী যুবাদের সংবর্ধনা জানাচ্ছেন কাজী হাবিবুল বাশার

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতে মঙ্গলবার দেশে ফিরেছে টাইগার অনূর্ধ্ব-১৯ দল। ঢাকায় যুবাদের ফুলেল স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অব গেম ডেভেলপমেন্ট হাবিবুব বাশার। সিরিজটিতে অংশ নেয় স্বাগতিক জিম্বাবুয়ে, বাংলাদেশ ও সাউথ আফ্রিকা।

লাল-সবুজের যুবারা রোববারের ফাইনালে সাউথ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। ফাইনালে ম্যাচসেরা হন ১৮ বর্ষী মিডিয়াম-পেস অলরাউন্ডার রিজান হোসেন। ৯৫ রানের ইনিংস সাথে ৫ উইকেট নেন তিনি।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তোলে ২৬৯ রান। জবাবে সাউথ আফ্রিকার ইনিংস থেমেছে ২৩৬ রানে। লিগপর্বের শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ১৬০ রানের বড় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তিন দলের মধ্যে ফাইনালের আগে সর্বোচ্চ ৫টিতে জয় পেয়েছিল লাল-সুবজের যুবা দল।

সিরিজের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দল একে অপরের সাথে তিনটি করে ম্যাচ খেলেছে। ছয় ম্যাচের সাউথ আফ্রিকার বিপক্ষে শুধু লিগপর্বের একটিতে হারে বাংলাদেশ। যুবারা ফাইনালসহ চারবারের দেখায় সাউথ আফ্রিকাকে তিনবার হারায়।

যুবারা ত্রিদেশীয় সিরিজের মিশন শুরু করে ২৬ জুলাই প্রথম ম্যাচে প্রোটিয়াদের ১ উইকেটে হারিয়ে। মিশন শেষ হয় ১০ আগস্ট তাদেরই ফাইনালে হারিয়ে।

যুবা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেন আজিজুল হাকিম। ৭ ম্যাচ খেলে তার রান ১৯৩। রিজান হোসেন করেন দ্বিতীয় সর্বোচ্চ। সমানসংখ্যক ম্যাচ খেলে তার রান ১৮২। তৃতীয় সর্বোচ্চ রান রিফাত বেগের। ৭ ম্যাচে তার রান ১৮১।

বোলারদের মধ্যে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি আল ফাহাদ। ৫ ম্যাচ খেলে ১৪ উইকেট তুলে নেন তিনি। ফাইনালের ম্যাচসেরা বাগিয়ে নেয়া রিজান হোসেন নেন দ্বিতীয় সর্বোচ্চ ১০ উইকেট।

Tags: জিম্বাবুয়েবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

Next Post

স্বামী হত্যার বিচার চাইলেন সাংবাদিক তুহিনের স্ত্রী

Next Post
সাংবাদিক তুহিনের স্ত্রীর স্বামী হত্যার বিচার চেয়ে মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামী হত্যার বিচার চাইলেন সাংবাদিক তুহিনের স্ত্রী

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, গোলরক্ষকসহ দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন খেলায় ‘সন্তুষ্ট’ নন আবাহনী কোচ মারুফুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT