চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেতেই বিপাকে ‘উদয়পুর ফাইলস’ প্রযোজক, আসছে লাগাতার হুমকির ফোন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 10, আগস্ট 2025
in বিনোদন
A A
উদয়পুর ফাইলস সিনেমার পোস্টার, একজন পুরুষের ছবি, পটভূমিতে সংবাদপত্রের খবরে ভরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে অবশেষে ৮ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘উদয়পুর ফাইলস’। কিন্তু মুক্তির পরে সেই জটিলতা বৃদ্ধি হল শতগুণ। ছবি মুক্তির পরেই একের পর এক প্রাণহানির হুমকি পেতে শুরু করেছেন ছবির প্রযোজক অমিত জানি।

শনিবার (৯ আগস্ট) ছবির প্রযোজক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, বিহারের নিবাসী তাবরেজ নামের এক ব্যক্তি। সমানে তাকে ফোন করে হুমকি দিচ্ছেন। এমনকি তাকে গুলি মেরে অথবা বাড়িতে বোমা মারার হুমকি দিচ্ছেন ওই ব্যক্তি। পোস্ট করে প্রযোজক উত্তর প্রদেশ সরকার এবং পুলিশকে ট্যাগ করে নিজের সমস্যার কথা জানান।

পোস্ট ভাইরাল হতেই শুরু হয়েছে চাপান্তর। ইতিমধ্যেই প্রযোজককে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। নয়ডা প্রশাসনের কাছে অমিত অনুরোধ জানিয়েছেন যাতে অবিলম্বে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে।

মনে করা হচ্ছে, ছবিটি বন্ধ করার জন্যই বারবার প্রযোজককে এমন হুমকি দেওয়া হচ্ছে। ছবির নাম এবং ছবির গল্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর থেকেই বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়েছিল অমিতকে। পরে অনেক কাঠখড় পুড়িয়ে ছবিটি মুক্তি পেল বটে, তবে বিপদ যেন অমিতের পিছু ছাড়লো না।

ছবিটি মুক্তির পর প্রয়াত দর্জির দুই ছেলেকে উদয়পুরের সিনেমা হলে সাদরে অভ্যর্থনা জানানো হয়েছিল। সিনেমা হলে নিহত দর্জির ছবি মাঝখানে রেখে তার দুই পাশে দুটি আসন সংরক্ষিত করে রাখা হয়েছিল দুই ছেলের জন্য। ছবিতে বাবার মৃত্যুর দৃশ্য দেখে আবেগতাড়িত হয়ে পড়েন দুই ছেলে।

‘উদয়পুর ফাইলস’ ছবিতে উদয়পুরের দর্জি কানহাইয়া লালের হত্যার ঘটনা দেখানো হয়েছে যাকে দুই ব্যক্তি প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করেছিল। প্রাক্তন বিজেপি মুখপাত্র নুপুর শর্মার সমর্থনে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করার অপরাধে খুন করা হয় তাকে। ছবিটি পরিচালনা করেছেন ভারত এস শ্রীনাথ এবং জয়ন্ত সিনহা। প্রযোজনা করেছেন অমিত জানি।

Previous Post

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা: নির্বাচন ১১ সেপ্টেম্বর

Next Post

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

Next Post
শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

ট্রাম্প ও একজন মহিলার হাস্যোজ্জ্বল ছবি, আলোচনার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহবিচ্ছেদের দিনই হলিউড অভিনেত্রীকে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT